বাড়ছে কোভিড! মাস্ক পড়া বাধ্যতামূলক করল হরিয়ানা সরকার

খবর লাইভ : চোখ রাঙাচ্ছে কোভিড। রোজই ঊর্ধ্বমুখী সংক্রমণ, মহারাষ্ট্র, দিল্লি ছাড়াও সক্রিয় রগীর সংখ্যা বাড়ছে দেশের নানা প্রান্তে বাড়ছে। দেশে কোভিডের নতুন ঢেউ আআর আশঙ্কায় একাধিক সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ইতিমধ্যেই হরিয়ানা সরকার মাস্ক পড়া বাধ্যতামূলক করেছে।

আরও পড়ুনঃ অনড় কুড়মি সম্প্রদায়! আন্দোলনে অবরুদ্ধ ট্রেন চলাচল, ভোগান্তি নিত্যযাত্রীদের

শনিবার মাস্ক পরার পরামর্শ দিয়ে হরিয়ানার স্বাস্থ্য দফতর একটি বিবৃতি জারি করেছে। কোভিড সংক্রমণ নতুন করে বাড়তেই গত ৩ এপ্রিল হরিয়ানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন সে রাজ্যের স্বাস্থ্য দফতরের অধিকর্তারা। সংক্রমণ রোধে নতুন করে কী কী পদক্ষেপ করা উচিত, রাজ্যের হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কোভিড চিকিৎসা ব্যবস্থা কেমন রয়েছে-সহ আরও নানা বিষয়ে আলোচনা হয়। এরপরেই শনিবার বিবৃতি জারি করা হয়।
তাতে বলা হয়েছে, যে গত কয়েক সপ্তাহ ধরেই হরিয়ানায় কোভিড সংক্রমণ এবং আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাই করোনার নতুন ঢেউ এলে সেই পরিস্থিতি যাতে সামাল দেওয়া যায়, তাই আগেভাগেই সতর্কমূলক ব্যবস্থা নিচ্ছে সরকার। এই পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না যায়, তাই শুরুতেই এর মোকাবিলা করার জন্য জোরকদমে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
হরিয়ানার স্বাস্থ্য দফতরের ওই বিবৃতিতে আরও বলা হয়েছে যে, সরকারি-বেসরকারি অফিস, শপিং মল, সিনেমা হল, রাজনৈতিক জমায়েত-সহ যেসব জায়গায় ১০০ জনেরও বেশি মানুষের জড়ো হওয়ার সম্ভাবনা আছে, সেখানে এই মাস্ক বাধ্যতামূলক করতে হবে। সকলকেই এই নিয়ম মানতে হবে বলে নির্দেশ দিয়েছে সরকার। ইতিমধ্যে এই ব্যবস্থা কার্যকর করার জন্য জেলা প্রশাসন এবং পঞ্চায়েত স্তরেও নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে হরিয়ানা সরকার।
+

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago