কর্মরত অবস্থায় মৃত বা অক্ষম সরকারি কর্মীর ওপর নির্ভরশীলদের চাকরির নিয়মে বদল

খবর লাইভ : কর্মরত অবস্থায় মৃত বা শারীরিকভাবে অক্ষম হয়ে পড়া রাজ্য সরকারি কর্মীর পোষ্যদের চাকরি পাওয়ার প্রক্রিয়া আরও সরল করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী দিনে এই পুরো প্রক্রিয়া অনলাইনে হবে বলে জানিয়েছে রাজ্য অর্থ দফতর। আবেদন থেকে নিয়োগপত্র পাওয়া পর্যন্ত সমস্ত প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে দফতরের মানবসম্পদ সংক্রান্ত পোর্টালটিকে ঢেলে সাজানো হয়েছে। সেখানে আবেদনকারী নিজেই নিজের নাম নথিভুক্ত করে চাকরির জন্য আবেদন করার পাশাপাশি তার আবেদনের সর্বশেষ অবস্থাও ওই পোর্টালে দেখতে পারবেন।

আরও পড়ুনঃ সাইবার জালিয়াতিতে দিল্লি পুলিশের অভিযানে ধৃত জামতাড়া গ্যাংয়ের সদস্য

এই পোর্টাল পরিচালনার জন্য দফতরের কর্মী ও আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে।সচিবালয় থেকে জেলা স্তর পর্যন্ত সংশ্লিষ্ট কর্মী ও আধিকারিকদের আগামী ১০ থেকে ১৮ এপ্রিল এই প্রশিক্ষণ দেওয়া হবে। এইজন্য জেলাগুলি থেকে নামের তালিকা চেয়ে পাঠানো হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মৃত বা অক্ষম কর্মীদের পোষ্যদের চাকরি পাওয়ার ক্ষেত্রে মাঝে মাঝেই নানা অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ ওঠে। তা বন্ধ করে পুরো প্রক্রিয়াকে সম্পূর্ন স্বচ্ছ করতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।
অন্যদিকে রাজ্য সরকারি কর্মীদের অনলাইন সার্ভিস বুক তৈরির জন্যও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বলে অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি করেছে। দিন কয়েক আগে সরকারি কর্মীদের সার্ভিস বুক সম্পূর্ণভাবে অনলাইনে নিয়ে যাওয়ার জন্য অর্থ দফতর নির্দেশিকা জারি করে। কর্মীদের চাকরি জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নথি যাতে কোনওভাবে নষ্ট না হয় বা হারিয়ে না যায় তা নিশ্চিত করতেই ই-সার্ভিস বুক তৈরির ভাবনা। এবার এই সার্ভিস বুক কিভাবে তৈরি করতে হবে সংশ্লিষ্ট কর্মীদের তা হাতে-কলমে শেখাতেই এই প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago