খবর লাইভ : কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন পুরভোটে নতুন মুখ আনার লক্ষ্যে আগেই ‘এক ব্যক্তি-এক পদ’ ফর্মুলা চেয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনও অনেক ক্ষেত্রে শেষ পর্যন্ত তা কার্যকর করা যায়নি। দলীয় সূত্রে খবর, পঞ্চায়েত ভোটে ফের এক বার সেই ব্যাপারে উদ্যোগী হতে চলেছেন তিনি। সে ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দলীয় পদাধিকারীদের তালিকার বাইরে রাখার কথা প্রাথমিক ভাবে ভাবা হয়েছে। সংগঠন ও স্থানীয় প্রশাসনকে আলাদা রাখতেই মূলত এই ভাবনা।
এ বারের পঞ্চায়েত ভোটে প্রার্থী তিনি নিজে ঠিক করবেন বলে ইতিমধ্যেই বার্তা দিয়েছেন খোদ তৃণমূল-নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ শীতলকুচিতে পঞ্চায়েত সদস্যা, স্বামী, বড় মেয়ে খুন
জনপ্রতিনিধি অথবা গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থাকা কাউকে মনোনয়ন না দেওয়ার কথা প্রাথমিক ভাবে দলে আলোচিত হয়েছে। ব্যতিক্রমী কিছু জায়গা বাদ দিয়ে এই ‘ফর্মুলা’ নিয়ে পুরোদস্তুর নাড়াচাড়া শুরু হয়েছে শাসক দলের শীর্ষস্তরে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…