ফের আবদুল লতিফকে দিল্লি তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

খবর লাইভ : গরু পাচার মামলায় ফের আবদুল লতিফকে দিল্লি তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । ইডি সূত্রে খবর, এই মামলায় বেশকিছু নতুন তথ্য হাতে এসেছে, সেই তথ্য সামনে রেখেই আবদুলকে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা। বুধবার রাতে ইমেল করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে নোটিস পাঠিয়েছে।
শক্তিগড়ে রাজু ঝা খুনের ঘটনায় নাম জড়িয়েছে আবদুলের। অভিযোগ, যেসময় খুন হন রাজু, সেইসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তিনি। এমনকী আবদুলের গাড়িতেই দুর্গাপুর থেকে এসেছিলেন রাজু। কিন্তু এখনও পর্যন্ত পুলিশ আবদুলের নাগাল পায়নি।
এদিকে গরু পাচার মামলায় অন্যতম নাম আবদুল। এই মামলার সিবিআইয়ের চার্জশিটেও নাম রয়েছে তাঁর। কিন্তু তারপর থেকে এখনও পর্যন্ত কেন্দ্রীয় এজেন্সি তাঁকে জেরা করতে পারেনি। সিবিআই সূত্রে খবর, ফেরার ঘোষণা করা হতে পারে আবদুলকে। সেইমতো আদালতে আবেদনও করতে পারেন গোয়েন্দারা।
অন্যদিকে, ইডিও এই মামলায় একাধিকবার তলব করেছে আবদুলকে। সূত্রের খবর, রাজু খুনের ২ দিন আগেই তাঁকে দিল্লি ডেকেছিল ইডি। কিন্তু শারীরিক অসুস্থতার কথা জানিয়ে হাজিরা এড়িয়েছিলেন আবদুল। কিন্তু এবার ফের ইডি ডাকল তাঁকে। আগামী সপ্তাহের মধ্যেই হাজিরার নির্দেশ। এখন দেখার আবদুল দিল্লি যান কিনা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago