কর্নাটকে আসন্ন বিধানসভা ভোটের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস

খবর লাইভ : বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের কর্নাটকে আসন্ন বিধানসভা ভোটের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল দল।
বৃহস্পতিবার কর্নাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা সিদ্দারামাইয়ার উপস্থিতিতে ৪১টি আসনে দলীর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। পাশাপাশি, মান্ড্য জেলার মেলুকোট আসনটি স্বরাজ ইন্ডিয়া পার্টির প্রধান দর্শন পুত্তানিয়াকে ছাড়ার ঘোষণা করেছে কংগ্রেস।
আগামী ১০ মে এক দফায় বিধানসভা ভোট হবে কর্নাটকে। ১৩ মে ফলঘোষণা। গত ২৯ মার্চ ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। তার তিন দিন আগেই প্রথম দফায় সে রাজ্যের ১২৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে কংগ্রেস। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে শিবকুমার, সিদ্দারামাইয়া ছাড়া রয়েছেন কংগ্রেস সভাপতির ছেলে প্রিয়ঙ্ক খড়্গে এবং প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী কেএইচ মুনিয়াপ্পা।
২০১৮ সালের বিধানসভা ভোটে ১১৯টি আসন একা জিতেছিল বিজেপি। অন্য দিকে, কংগ্রেস জিতেছিল ৭৫ট বিধানসভা কেন্দ্রে। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার দল জেডি(এস) পেয়েছিল ২৮টি আসন। ভোটের পর কংগ্রেস এবং জেডি(এস) হাত মিলিয়ে সরকার গড়লেও পরে বিধায়ক ভাঙিয়ে ক্ষমতা দখল করেছিল বিজেপি।
২২৪ আসনের কর্নাটকে মোট ভোটার সংখ্যা ৫.২১ কোটি। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ২.৫৯ কোটি। এবারের নির্বাচনে কর্নাটকে শতায়ু ভোটারের সংখ্যা ১৬ হাজার ৯৭৬। অন্যদিকে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ হাজার ৬৯৯ জন। নতুন ভোটারের সংখ্যা ৯.১৭ লাখ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago