দিঘার জগন্নাথ মন্দিরে মার্বেলের মূর্তি, ১বছরেই নির্মাণকাজ শেষ: জানালেন মুখ্যমন্ত্রী

খবর লাইভ : মুখ্যমন্ত্রীর উদ্যোগেই দিঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। পূর্ব মেদিনীপুর সফরে গিয়ে মঙ্গলবার, সেই নির্মীয়মাণ মন্দির পরিদর্শন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন, চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী । মন্দিরের কাজের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট মুখ্যমন্ত্রী। তিনি জানান, একবছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে।

এদিন, কর্মী সম্মেলনের পরে সূচি মতো দিঘা স্টেশনের কাছে নির্মীয়মাণ মন্দিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এক বছরের মধ্যেই কাজ শেষ হবে। এই মন্দিরের উচ্চতা পুরীর মন্দিরের সমান হবে এই মন্দির। তবে, বিগ্রহ পুরীর মতো নিমকাঠের না হয়ে, করা হবে মার্বেলের। হিডকো এই কাজটা করছে বলে জানান মুখ্যমন্ত্রী।

কিছুদিন আগে তাঁর ওড়িশা সফরে সে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক পুরীর মন্দিরের দেওয়া রেপলিকাটি দিঘার মন্দিরেই রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরীর দয়িয়াপতি যে ছবি দিয়েছিলেন তাও সেখানে দেন তিনি।

এরপরেই দিঘার সৈকতে বেশ কিছুটা হাঁটেন তিনি। সেখানে উপস্থিত সবার সঙ্গে সৌজন্য বিনিময় করেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago