খবর লাইভ :কলকাতা হাই কোর্টের বিচারপতি মান্থার এজলাসে এবার ঝালাদায় মিছিল করার অনুমতি চাইল কংগ্রেস। মঙ্গলবার সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি মান্থা। তবে সেই মামলা তিনি আদৌ শুনবেন কিনা তা নিশ্চিত নয়। আগামী ৮ এপ্রিল পুরুলিয়ার ঝালদায় এই মিছিল করতে চায় কংগ্রেস। পুলিশের কাছে অনুমতি চাইলেও সেই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ।তাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। মঙ্গলবার বিচারপতি মান্থা বলেন, কংগ্রেস চাইলে এই বিষয়ে মামলা করতে পারবে।
তবে বিচারপতি মান্থা জানিয়েছেন, বেশকিছু মামলা তিনি ছেড়ে দেবেন। কারণ, তাঁর এজলাসে এখন পুরনো অনেক মামলা জমে রয়েছে।তাঁর এই মন্তব্যের পরেই জল্পনা শুরু হয়েছে হাইকোর্ট চত্বরে। কোন কোন মামলা ছাড়তে চান তিনি, সেই নিয়ে আলোচনা চলছে।জানা গিয়েছে, বিচারপতি মান্থার হাতে বেশ কয়েকটি শিক্ষা সংক্রান্ত মামলা, রাজ্য পুলিশ নিয়ে মামলা রয়েছে। তাই কিছু মামলা ছেড়ে দিতে চাইছেন তিনি।সেক্ষেত্রে, যদি বিচারপতি মান্থা কংগ্রেসের মামলা ছেড়ে দেন তবে সেটা ডিভিশন বেঞ্চে চলে যাবে। এখন পুরো বিষয়টি নির্ভর করছে বিচারপতি মান্থার সিদ্ধান্তের ওপর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…