খবর লাইভ : রাজস্থানের হয়ে দুরন্ত পারফরম্যান্স যশস্বী জসওয়াল, জস বাটলার, সঞ্জু সামসনের। ৫৪ রান করেন যশস্বী। বাটলারও করেন ৫৪।
জয় দিয়ে আইপিএল-এর অভিযান শুরু করল রাজস্থান রয়্যালস। এদিন সানরাইজার্স হায়দরাবাদকে হারাল ৭২ রানে। রাজস্থানের হয়ে অর্ধশতরান যশস্বী জসওয়াল, জস বাটলার, সঞ্জু সামসন। বল হাতে চার উইকেট যুজবেন্দ্র চ্যাহালের।
ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২০৩ রান করে রাজস্থান। রাজস্থানের হয়ে দুরন্ত পারফরম্যান্স যশস্বী জসওয়াল, জস বাটলার, সঞ্জু সামসনের। ৫৪ রান করেন যশস্বী। বাটলারও করেন ৫৪। অধিনায়ক সঞ্জু সামসন করেন ৫৫ রান। হায়দরাবাদের হয়ে দুটি করে উইকেট নেন ফজলহক ফারুকী এবং টি নটরাজন। একটি উইকেট নেন উমরান মালিক।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৩১ রানে গুটিয়ে যায় হায়দরাবাদের ইনিংস। হায়দরাবাদের হয়ে ৩২ রানে অপরাজিত আব্দুল সামাদ। ২৭ রান করেন ময়ঙ্ক আগরওয়াল। ওয়াশিংটন সুন্দর করেন ১ রান। রাজস্থানের হয়ে চার উইকেট নেন যুজবেন্দ্র চ্যাহাল। দুটি উইকেট নেন ট্রেন্ট বোল্ট। একটি করে উইকেট নেন জেসন হোল্ডার এবং রবিচন্দ্রন অশ্বিন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…