খবর লাইভ : রাজু ঝা মৃত্যু নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ। বললেন, “সিবিআই ডেকেছিল, নিশ্চয়ই কোনও বড় লোকেদের নাম বলেছে, তাই এই পরিণতি।” বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।বিজেপির উদ্যোগে রবিবার দুপুরে রিষড়ায় বাঙ্গুর পার্ক থেকে রামনবমী উপলক্ষে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। তাতে যোগ দেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সেখান থেকেই হাওড়ার অশান্তি ও শক্তিগড়ে কয়লা মাফিয়া খুন প্রসঙ্গে মুখ খোলেন তিনি। হাওড়ায় সুকান্ত মজুমদারকে আটকানোর প্রসঙ্গে বলেন, তৃণমূলের জন্য গণতন্ত্র আলাদা, বিরোধীদের জন্য আলাদা। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গা আরতি করতে পারেন কিন্তু তারা আরতি করতে গেলে আটকানো হয়। হিন্দু সমাজের ধার্মিক অধিকারকে এখানে ছিনিয়ে নেওয়া হয়েছে।
অন্যদিকে রাজু ঝার মৃত্যু প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত করেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, “সিবিআই ডেকেছিল, নিশ্চয়ই কোনও বড় লোকেদের নাম বলেছে। হয়তো দুই-একদিনের মধ্যে আবার ওকে ডাকা হয়েছিল। আরও কারও নাম বলে দিতে পারে, এই ভয়েতেই ওর মুখ বন্ধ করে দেওয়া হয়েছে।” এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনার পরই ভয় পেয়ে কেন্দ্রের টাকা অনুমোদন প্রসঙ্গে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, “কেন্দ্র কারও টাকা আটকায় না। রাজ্য সরকারের দায়িত্ব টাকাটা গরিবদের জন্য খরচ করে তার হিসাব দেওয়া।”
পাশাপাশি এদিন পঞ্চায়েত নির্বাচনের আগে ‘দুয়ারে সরকার’কে নির্বাচন কেন্দ্রিক বলে দাবি করেন দিলীপ ঘোষ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…