খবর লাইভ : বাবা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত কমল গুহর পরে উদয়ন গুহর নিশানায় প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসু ! তৃণমূলের নেতা তথা রাজ্যের মন্ত্রীর বিস্ফোরক অভিযোগ, মুখ্যমন্ত্রীর কোটায় কোচবিহারের প্রয়াত সিপিএম নেতার ছেলেকে ডাক্তারি পড়ার সুযোগ পাইয়ে দিয়েছিলেন জ্যোতি বসু।
নিয়োগ দুর্নীতিতে বারবার রাজ্যের শাসকদলের দিকে অভিযোগের আঙুল তুলছে বিরোধীদের। পাল্টা বাম আমলের দুর্নীতির পর্দা ফাঁস করছেন তৃণমূল নেতৃত্বও। এর মধ্যেই বোমা ফাটিয়ে ছিলেন তৃণমল নেতা উদয়ন গুহ । তাঁর বাবা ছিলেন বাম জমানার কৃষিমন্ত্রী, ফরওয়ার্ড ব্লক নেতা। এককালে উদয়ন নিজেও ছিলেন ফরওয়ার্ড ব্লকে। বাবা কমল গুহর বিরুদ্ধে ‘চিরকূটে চাকরি দেওয়ার’ অভিযোগ তুলেছিলেন উদয়ন। তাই নিয়ে রাজ্য রাজনীতিতে কম জলঘোলা হয়নি।
সেই রেশ কাটতে না কাটতে এবার খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী উদয়ন। তাঁর কথায়, “জ্যোতি বসু বড় দুর্নীতি করেছেন। একটা সময় বাংলায় মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ার জন্য আসন কম ছিল। সেই সময় মুখ্যমন্ত্রীর কোটা ছিল। ১০টি ডাক্তারিতে। ১০টি ইঞ্জিনিয়ারিংয়ে। ফার্স্ট ডিভিশনে পাস করে, জয়েন্টে পাস করেও যাঁরা ডাক্তারিতে সুযোগ পাননি। তাঁদের বঞ্চিত করে কোচবিহারের দিনহাটার সিপিএম নেতা মানিক দত্তর ছেলেকে সুযোগ করে দিয়েছিলেন জ্যোতি বসু। সেকেন্ড ডিভিশনে পাস করে আজ তিনি জ্যোতিবাবুর কোটায় ডাক্তার হয়েছেন।“ যদিও এই অভিযোগ মানতে নারজ বামেরা। তাদের দাবি, নিজের দলের থেকে নজর ঘোরানোর চেষ্টা করছেন উদয়ন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…