খবর লাইভ : বাম জমানায় চিরকুটে চাকরির অভিযোগে উত্তাল রাজ্য। একের পর এক ‘সুপারিশে চাকরি’র তালিকা প্রকাশ করছে তৃণমূল। বামেদের বিবৃতি দাবি করছে তারা। এবার সেই তালিকায় জুড়ল মুখ্যমন্ত্রীর কোটায় ডাক্তারি পড়ে চিকিৎসক হওয়ার অভিযোগ। কারা এই সুযোগ পেয়েছে, তাই তালিকা প্রকাশের দাবি জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
রবিবার সকালে ফের টুইট করেন কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, বামফ্রন্ট জমানায় ডাক্তারি পড়তে মুখ্যমন্ত্রীর কোটা ছিল। অধিকাংশ ক্ষেত্রে জয়েন্টে সুয়োগ না পেয়ে কোটায় ডাক্তারি পড়তে ঢোকার অভিযোগ উঠত কেন? তৃণমূল মুখপাত্রের প্রশ্ন, “বাম জমানায় মুখ্যমন্ত্রীর কোটায় ক’জন এবং কারা ডাক্তারি পড়েছিলেন?” এই কোটায় ডাক্তার হওয়া সকলের নামের তালিকা প্রকাশ করার দাবি করেছে সিপিএম। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর এই কোটা ২০১১-র পর তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এপ্রসঙ্গে বামেদের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
আরও পড়ুনঃ শিবপুর নিয়ে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি অনুরাগ ঠাকুরের
সম্প্রতি বাম জমানায় চিরকুটে চাকরি থেকে শুরু করে দলীয় ক্যাডারদের সরকারি চাকরিতে বহাল করা নিয়ে বামফ্রন্ট জমানার বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল নেতারা। এ বার সরাসরি বামফ্রন্ট সরকারের দুই মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন কুণাল।
এদিকে প্রাক্তন বাম নেতা তথা বর্তমান তৃণমূল বিধায়ক উদয়ন গুহও কোটায় ডাক্তারি পড়া ইস্যুতে সরব হয়েছেন। তাঁর কথায়, জ্যোতি বসুর কোটায় সুযোগ পেয়ে ডাক্তার হয়েছে এক বাম নেতার ছেলে। এর আগে ‘চিরকুটে চাকরি’ নিয়েও সরব হয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি ইস্যুতে তোলপাড় রাজ্য। একদল সরব হয়েছে, টাকার বিনিময়ে বিক্রি হয়েছে চাকরি। তো আরেক দল বলছে, চিরকুটের মাধ্যমে চাকরি পেয়েছে বাম ঘনিষ্ঠরা। ইতিমধ্যে ইমেল করে বাম আমলে নিয়োগ দুর্নীতির অভিযোগ জানাতে বলেছে তৃণমূলের আইটি সেল। গত কয়েকদিন ধরে চিরকুটে চাকরি পাওয়া বামনেতার পরিজনদের নামের তালিকা প্রকাশ করে লাল শিবিরকে নিশানা করেছেন দেবাংশুরা। সেই তালিকায় এবার জুড়ে গেল কোটায় ডাক্তারি পড়ায় সুযোগ পাওয়াদের তালিকাও।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…