খবর লাইভ : তিলজলায় সাত বছরের শিশুকে নৃশংসভাবে খুনের ঘটনায় তৎপর জাতীয় শিশু সুরক্ষা কমিশন। রাজ্য পুলিশের ডিজি ও মুখ্যসচিবকে এই ঘটনা নিয়ে নোটিস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যদিওকেন্দ্রীয় শিশুসুরক্ষা কমিশনকে বাধা দেওয়ার অভিযোগ উঠল রাজ্যের কমিশনের বিরুদ্ধে।
পরিস্থিতি দেখে কেন্দ্রীয় কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগোর প্রশ্ন, ‘‘পশ্চিমবঙ্গ সরকার ঠিক কী লুকোতে চায়?’’
তিলজলার ঘটনায় বিস্তারিত তদন্ত করে ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল রাজ্যকে। সেই রিপোর্ট দেওয়া দূর অস্ত,রাজ্যের শিশুসুরক্ষা কমিশনের তরফে বৃহস্পতিবার কেন্দ্রীয় কমিশনের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, কেন্দ্রের উদ্বেগ প্রশংসনীয়। কিন্তু যেহেতু রাজ্যের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তাই কেন্দ্র থেকে তদন্তের জন্য নতুন করে দল পাঠানোর প্রয়োজন নেই।
কলকাতা এবং মালদহে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় কমিশন।রাজ্যের কমিশনের তরফে কী কী পদক্ষেপ করা হয়েছে, কেন্দ্রকে দেওয়া চিঠিতে তা-ও বিস্তারিত জানিয়েছেন রাজ্য কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়। তিনি জানিয়েছেন, তিনি নিজে মূল ঘটনার পরের দিন শিশুটির বাড়িতে গিয়েছেন, তার পরিবারের সঙ্গে কথা বলেছেন। এ বিষয়ে যাতে কঠোর পদক্ষেপ করা হয়, তা নিশ্চিত করবে রাজ্য কমিশন, চিঠিতে সেই আশ্বাস দিয়েছেন সুদেষ্ণা।
কেন্দ্রের কমিশনকে আসতে নিষেধ করা হয়েছে।
প্রিয়াঙ্ক এর প্রতিবাদ করে বলেছেন, ‘‘পশ্চিমবঙ্গ সরকার ঠিক কী লুকোতে চায়? আমাদের বাংলা সফরে ওরা কখনও খুশি ছিল না। কিন্তু এ বার তো ওরা আমাদের সরাসরি বাধা দিচ্ছে!
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…