শতরূপ-বিমান-সেলিমকে মানহানির আইনি নোটিশ কুণাল ঘোষের

খবর লাইভ : শতরূপ ঘোষ, বিমান বসু, মহম্মদ সেলিমের বিরুদ্ধে মানহানির আইনি নোটিশ দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।এই নোটিশ পাঠিয়েছেন কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী। কুণাল ঘোষ ও তাঁর বাবাকে কুরুচিকর ভাষায় আক্রমণের জেরে এই আইনি নোটিশ।

ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। বাম নেতা শতরূপ ঘোষের গাড়ি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।যদিও বেশ কিছু নথি পেশ করে শতরূপ বাবার দেওয়া উপহার বলে বিষয়টি লঘু করার চেষ্টা করেন। এরপরই কুণাল ঘোষকে আপত্তিকর ভাষায় আক্রমণ করেন শতরূপ। বলেন, আমার বাবা আছে। সবার বাবা থাকে। তাঁরা গিফটও দেন। আশা করি কুণালবাবুরও ছিলেন, যদি না উনি টেস্ট টিউব বেবি হয়ে থাকেন। শুধু তাই নন, কুণাল ঘোষের বেনামি ভাই থাকতে পারে বলেও কটাক্ষ করেছিলেন ওই বাম নেতা। ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে ফৌজদারি মামলা করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
শতরূপের পাশাপাশি বিমান বসু, মহম্মদ সেলিমের বিরুদ্ধে মানহানির আইনি নোটিশ পাঠানো হয়েছে।এই প্রসঙ্গে কুণাল বলেন, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের অনুমোদনে পার্টি অফিসে বসে কুৎসা হয়েছে। ওঁরা অনুমোদন করেছেন, প্রচারে সাহায্য করেছেন।এমনকী খারাপ কথার ৪৮ ঘন্টা পরেও নিন্দা করেননি। এতে প্রমাণিত, ওঁরা এই কুৎসার সমর্থক ও পৃষ্ঠপোষক।বিমানদা, সেলিমদা স্পষ্ট করে বলুন ওই ধরণের কুৎসিত কথাগুলো সমর্থন করেন কি না।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago