‘মোদির নাম নেওয়ার জন্য চাপ দিয়েছিল সিবিআই’, বিস্ফোরক অমিত শাহ

খবর লাইভ : ‘মোদির নাম নেওয়ার জন্য চাপ দিয়েছিল সিবিআই’, ২০০৫-এর এনকাউন্টার মামলা নিয়ে বড় দাবি অমিত শাহের ।
অমিত শাহ বলেন, ‘আমি সিবিআই-এর অপব্যবহারের শিকার হয়েছিলাম। কংগ্রেস দুর্নীতির কোনও অভিযোগ আনতে পারেনি আমাদের বিরুদ্ধে। এই আবহে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন একটি এনকাউন্টারের ঘটনায় তারা আমাকে অভিযুক্ত করেছিল এবং গ্রেফতার করেছিল।’

সাম্প্রতিককালে বারবারই সিবিআই, ইডি-র অপব্যবহার নিয়ে সরব হয়েছে বিরোধীরা। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও দায়ের করেছে ১৪টি বিরোধী দল। এই আবহে সিবিআই-এর ‘অপব্যবহার’ নিয়ে বড় দাবি করলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী দাবি করেন, ২০০৫ সালের শোহরাবুদ্দিন এনকাউন্টার মামলায় তাঁকে ফাঁসানো হয়েছিল। তাঁর আরও দাবি, গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির নাম নেওয়ার জন্য সিবিআই তাঁর ওপর চাপ দিয়েছিল।
তিনি আরও বলেন, আমি সিবিআই-এর অপব্যবহারের শিকার হয়েছিলাম। কংগ্রেস দুর্নীতির কোনও অভিযোগ আনতে পারেনি আমাদের বিরুদ্ধে। এই আবহে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন একটি এনকাউন্টারের ঘটনায় তারা আমাকে অভিযুক্ত করেছিল এবং গ্রেফতার করেছিল। সিবিআই আধিকারিকরা আমাকে বলেছিলেন, কেন অযথা চিন্তা করছি আমি। মোদীর নাম নিলেই আমাকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছিলেন সিবিআই আধিরারিকরা। আমরা সেই সময় কালো পোশাক পরে প্রতিবাদে নামিনি। সংসদ অচল করে দিইনি।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago