নিশীথ মামলায় আদালতে অহযোগিতার অভিযোগ সিবিআইয়ের

খবর লাইভ : রাজ্য পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ জানালো সিবিআই। নিশীথ প্রামাণিকের মামলার তদন্তে রাজ্য পুলিশ অসহযোগিতা করছে বলে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা করেছে সিবিআই। মামলার নথি তাঁদের হাতে দিতে গড়িমসি করছে বলেও অভিযোগে জানিয়েছে সিবিআই।পুলিশের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলায় নাম রয়েছে কোচবিহারের জেলা বিজেপির সাধারণ সম্পাদক, জেলা বিজেপি সহ সভাপতি, দিনহাটা ব্লকের বিজেপি সভাপতি-সহ মোট ২৮ জনের। প্রত্যেকের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।

প্রসঙ্গত, নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনার তদন্ত ভার সিবিআইয়ের হাতে দিয়েছে হাইকোর্ট।রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। রাজ্য পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের মামলা করেছে সিবিআই। নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় সম্প্রতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কিন্তু রাজ্য পুলিশ সিবিআইয়ের তদন্তে কোনও সঙ্গে সহযোগিতা করছে না বলে আদালতে অভিযোগ সিবিআইয়ের। এমনকি মামলার নথি হস্তান্তর করেছে না বলেও অভিযোগ মামলায়।
দিনহাটায় নিজের কেন্দ্রে পরিদর্শন সেরে ফেরার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপরে হামলা হয় বলে অভিযোগ। পরে মন্ত্রী সাংবাদিক বৈঠক করে দাবি করেন, তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ধেয়ে এসেছিল ইট-পাটকেল। এমনকি, ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago