খবর লাইভ : ২০১৩ এর দশ বছর পর ২০২৩, শিয়রে আরও একটা পঞ্চায়েত ভোট। বেহাল রাস্তার সমস্যা ভাবাচ্ছে শাসক দলকে। রাস্তা নিয়ে ক্ষোভ মেটাতে তাই শাসকের অস্ত্র ‘রাস্তাশ্রী’।
আজ মঙ্গলবার এই প্রকল্প নিয়েই সিঙ্গুর যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।সিঙ্গুর, রাজ্য রাজনীতির মাইল ফলক। রাজনীতির অভিমুখ ঘুরিয়ে দেওয়া পরিবর্তনের আন্দোলনের পটভূমি। শাসক দলের গোষ্ঠী কোন্দলেরও সাক্ষী এই সিঙ্গুর। ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপির উত্থানের সাক্ষী এই সিঙ্গুর। ২০২১ সালে আবারও শাসক দলের ঘুরে দাঁড়ানোর সিঙ্গুর । সেই ভাঙা গড়ার সিঙ্গুরেই এবার, আবার মমতা।
পঞ্চায়েত ভোটকে সামনে রেখে সেই সিঙ্গুর থেকেই শাসকের ট্রাম্প কার্ড রাস্তাশ্রীর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই প্রকল্পের আওতায় এ রাজ্যে মোট ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি হবে । মেরামতি হবে পুরনো রাস্তারও । শাসক দলের মহিলা সংগঠনের পক্ষ থেকে গ্রামে বৈঠক করা হয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে । পরে দিদির সুরক্ষা কবজ অভিযান হয় । এই দুই ক্ষেত্রেই মানুষ ব্যাপক ক্ষোভ জানিয়েছিলেন গ্রামীণ রাস্তার বেহাল দশা নিয়ে । ফলে পঞ্চায়েতের আগে জনতার ক্ষোভে প্রলেপ দিতেই রাস্তাশ্রী নিয়ে এবার রাস্তায় মমতা । এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…