ফের বাড়ছে করোনা, দেশ জুড়ে কোভিডের মহড়ার আয়োজন

খবর লাইভ : করোনাভাইরাসের সংক্রমণ আবার নতুন করে বৃদ্ধি পেতে শুরু করেছে। দেশের নানা প্রান্ত থেকেই সংক্রমণ বৃদ্ধির খবর আসছে। সরকারি পরিসংখ্যান বলছে, গত দু’সপ্তাহে কোভিড বৃদ্ধি পেয়েছে অনেকখানি। ১৫ দিনে প্রায় সাড়ে তিন গুণ বেড়েছে করোনা।

গত দু’সপ্তাহে ১০ শতাংশ বা তার বেশি সংক্রমণের হারযুক্ত জেলার সংখ্যা বেড়ে হয়েছে ৩২। মাত্র ১৫ দিন আগেই দেশের ৫ রাজ্যের ৯টি জেলায় করোনা সংক্রমণ ছিল ১০ শতাংশের বেশি। সংক্রমণের হারে এই আচমকা বৃদ্ধি উদ্বেগ বাড়িয়েছে।
দিল্লি, কেরল, গুজরাট এবং মহারাষ্ট্রে সংক্রমণের হার অন্য রাজ্যের চেয়ে বেশি রয়েছে। গত দু’দিনে দৈনিক সংক্রমণের পরিসংখ্যানও ছিল উদ্বেগজনক। পর পর দু’দিন আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১৮০০-র গণ্ডি। শীঘ্রই তা ২০০০ ছুঁতে পারে বলে আশঙ্কা।
দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞেরাও। কেন্দ্রীয় সরকারের তরফে দেশ জুড়ে কোভিডের মহড়ার আয়োজন করা হয়েছে। আগামী মাসের ১০ এবং ১১ তারিখ দেশের বিভিন্ন হাসপাতালে করোনা মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখা হবে। অনুষ্ঠিত হবে মহড়া।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago