খবর লাইভ : কর্মী প্রভিডেন্ট ফান্ডে (ইপিএফ) সদস্যদের জমা টাকার উপরে সুদ বাড়ল। চলতি অর্থবর্ষের সুদ ঘোষণা করা হয়েছে মঙ্গলবার। তাতে দেখা গিয়েছে, ২০২২-২৩ সালে ৮.১৫ শতাংশ হারে সুদ মিলবে ইপিএফে। যা গত অর্থবর্ষের চেয়ে সামান্য বেশি। গত বছর মার্চে ইপিএফের সুদ ৮.৫ শতাংশ থেকে নামিয়ে ৮.১ শতাংশে নিয়ে আসা হয়েছিল। তা ০.০৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ফলে গত অর্থবর্ষের ঘাটতি মেটানো গেল না এ বারেও।
আরও পড়ুনঃ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তিহারেও জেল হাসপাতালে অনুব্রত
গত বছর ৮.১ শতাংশ হারে সুদ ঘোষণার পর দেশ জুড়ে গ্রাহকদের একাংশের ক্ষোভের মুখে পড়েছিল কেন্দ্রীয় সরকার। কারণ ১৯৭৭-৭৮ সালের পরে ওই সুদের হারই ছিল সর্বনিম্ন। তার পর এ বছর সুদের হার কিছুটা বৃদ্ধি করা হবে বলেই আশা করে ছিলেন পিএফের প্রায় ৬ কোটি সদস্য।
সোমবার থেকে নয়াদিল্লিতে শুরু হয়েছে কর্মী পিএফ সংস্থার (ইপিএফও) অছি পরিষদের (সিবিটি) দু’দিনব্যাপী বৈঠক। সিবিটি সূত্রে জানা গিয়েছিল, মঙ্গলবার সেই বৈঠকে পিএফের সুদ নিয়ে কথা হবে। সেই মতোই ঘোষণা করে দেওয়া হল সুদের হার।
সুদের হার ৮.১৫ শতাংশে নির্ধারিত করার সিবিটির এই সিদ্ধান্তের পর তা সম্মতির জন্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের কাছে পাঠানো হবে। সেখান থেকে সবুজ সঙ্কেত মিললে গ্রাহকেরা বর্ধিত হারে সুদ পাবেন।
মনে করা হয়েছিল সুদের হার নতুন করে আর হ্রাস বা বৃদ্ধি করা হবে না। তবে ঘোষণার পর দেখা গেল সামান্য হলেও সুদ বৃদ্ধি করা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…