খবর লাইভ : সাংসদ পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। এ বার লোকসভার সদস্যদের জন্য নির্দিষ্ট বাংলো ছাড়ার চিঠি গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধির কাছে। ২৭ মার্চ এই চিঠি পাঠানো হয়েছে৷ সেখানে বলা হয়েছে, ১২ তুঘলক লেনের সরকারি বাংলো রাহুলকে ছাড়তে হবে। এর জন্য আগামী মাসের ২২ তারিখ পর্যন্ত সময় পাবেন তিনি। ২৩ তারিখ থেকে তাঁর জন্য নির্ধারিত বাসস্থান আর তাঁর জন্য থাকবে না।
এর আগে মোদি সমাজ নিয়ে আপত্তিকর বক্তব্য রাখার জন্য তাঁকে দু’বছরের কারাদণ্ডের সাজা দিয়েছিল সুরাতের আদালত। সেই নির্দেশ মেনে দিন-তিনেক আগে রাহুল গান্ধির সদস্যপদ বাতিল করা হয় সংসদ থেকে। তিনি জামিন পেলেও জনপ্রতিনিধি আইন অনুসারে তাঁর সদস্যপদ বাতিল করে আইনসভা।তা নিয়ে উত্তাল হয় দেশের রাজনীতি। রাহুল গান্ধি নিজেও বলেন, তিনি এর পরেও সমালোচনা করা ছাড়বেন না।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…