খবর লাইভ : শুক্রবার ভয়াবহ টর্নেডোয় তছনছ হয়ে পড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি। বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা। স্থানীয় সময় অনুযায়ী, শুক্রবার গভীর রাতে গোটা মিসিসিপি জুড়ে আছড়ে পড়ে টর্নেডো।প্রাথমিকভাবে ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে তা আরও বাড়ে। প্রশাসনের তরফে খবর, মৃতের সংখ্যা আরও বেড়েছে। আহত বহু মানুষ। ঘড়ছাড়া বহু মানুষ। মিসিসিপির ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ে প্রায় ১৬০ কিলোমিটার এলাকা জুড়ে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে।
এই প্রবল ঝড়ের দাপটে ইতিমধ্যে চার জনের নিখোঁজ হওয়ার খবর মিলেছে। মূলত পশ্চিম মিসিসিপির সিলভার সিটি নামে একটি শহরে এই টর্নেডোর প্রভাব সবথেকে বেশি পড়েছে। সেখানে প্রায় ২০০ মানুষের বসবাস। পাশাপাশি রোলিং ফর্কেও টর্নেডোর জেরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেই অঞ্চলে জনসংখ্যা প্রায় ১৭০০। ইতিমধ্যে মিসিসিপির বেশ কিছু অংশে টর্নেডো সতর্কতা জারি হয়েছে।
ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি ও মৃত্যুর খবর পেয়ে সমবেদনা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । তিনি মিসিসিপির শহরগুলিতে সাহায্যের আশ্বাস দিয়েছেন।মিসিসিপি প্রশাসন সূত্রে জানা গিয়েছে, “মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। একাধিক শহর লন্ডভন্ড হয়ে পড়েছে। এখনও বিস্তীর্ণ এলাকায় উদ্ধারকারী দল কাজ করছে।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…