খবর লাইভ : দমকলের নিয়োগে দুর্নীতির অভিযোগ, নাম জড়াল তেহট্টের বিধায়ক তাপস সাহার।এমনকী একটি অডিয়ো ক্লিপও তিনি প্রকাশ করেছেন। সেখানে এক ব্যক্তি অপর একজনের সঙ্গে দমকল বিভাগের নিয়োগ ও টাকা লেনদেন নিয়ে আলোচনা করছেন। যদিও ওই অডিয়ো’র সত্যতা যাচাই করেনি খবর লাইভ।
বিধায়ক তাপসবাবুও ওই অভিযোগ অস্বীকার করে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে পাল্টা তোপ দেগেছেন।
আরও পড়ুনঃ প্রয়াত পরিণীতা-মর্দানির বাঙালি পরিচালক প্রদীপ সরকার
দমকল বিভাগের নিয়োগে কী দুর্নীতি হয়েছে? রাজ্যজুড়ে এখন এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ এই দুর্নীতিতে নাম জড়াল তেহট্টের বিধায়ক তাপস সাহার। বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি টুইট করে তাপস সাহার বিরুদ্ধে দমকল বিভাগের নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ এনেছেন। এই গোটা বিষয়ে দমকলমন্ত্রী জানান, দমকল বিভাগে চাকরি পিএসসি’র মাধ্যমেই হয়। এছাড়া তিনি কিছু জানাননি। তবে নদিয়ার এই তৃণমূল কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে সরকারি দফতর এবং স্কুলে চাকরি পাইয়ে দিয়ে টাকা তোলার অভিযোগ আগেই উঠেছিল। যার জেরে রাজ্য পুলিশের দুর্নীতিদমন শাখা তা নিয়ে তদন্ত শুরু করেছে। এমনকী প্রবীর কয়াল নামে তাপসের এক ঘনিষ্ঠকে গ্রেফতারও করা হয়েছে। এই নিয়ে এখন বিজেপি শোরগোল ফেলে দিতে চাইছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…