কংগ্রেসকে নিশানা করে আঞ্চলিক দলের পক্ষে সওয়াল তেজস্বী যাদবের

খবর লাইভ : ২০২৪-এর লোকসভা ভোটে জাতীয় স্তরে বিরোধী ঐক্য তৈরি করতে গেলে বিজেপি-বিরোধী আঞ্চলিক দলগুলিকে তাদের নিজের নিজের এলাকায় লড়াইয়ের মাঠ ছেড়ে দিতে হবে কংগ্রেসকেই, ফের বললেন তেজস্বী যাদব। বিহারের উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা আরও বলেন, ‘‘আমরা আগেও বলেছি, আঞ্চলিক দলগুলি যে যেখানে শক্তিশালী, সে সেখানে নেতৃত্বে থাকবে। এমন অনেক আসন আছে, যেখানে বিজেপির সঙ্গে কংগ্রেসের সরাসরি লড়াই এবং সেখানে কংগ্রেসই বিজেপির বিরুদ্ধে লড়বে।’’

শনিবার তিনি বলেন, যে কংগ্রেস বিরোধীদের মধ্যে সবচেয়ে বড় দল। কিন্তু যেখানেই আঞ্চলিক দলগুলি শক্তিশালী ২০২৪ সালের সাধারণ নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের “চালকের আসনে” বসতে দেওয়া উচিত।তেজস্বী আরও বলেন, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ এবং বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আঞ্চলিক দল এবং কংগ্রেসকে এক ছাতার তলায় আনার চেষ্টা করছেন।বিহারে আরজেডি যেমন বড় দল, তেমনি কংগ্রেস দেশের সবচেয়ে বড় বিরোধী দল।
লালুজি, নীতীশজি এবং আমরা সবাই চেষ্টা করছি যাতে কংগ্রেস এবং আঞ্চলিক দলগুলি একত্রিত হয় এবং একই সিদ্ধান্ত নিতে পারে।

তাঁর মন্তব্য, কিছুদিন আগেও কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিরোধী ঐক্যের উপর জোর দিয়েছেন এবং সমস্ত বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। আমরা আগেও বলেছি, যেখানেই আঞ্চলিক দলগুলি শক্তিশালী তাদের চালকের আসনে থাকতে হবে, কংগ্রেসের লোকদের এটি বোঝা উচিত।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago