বঙ্গ বিজেপি আয়োজিত ফিল্ম ফেস্টিভ্যালেও ডাক পেলেন না মিঠুন, রুদ্রনীল!

খবর লাইভ : কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ডাক পাননি অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। যাকে রাজনৈতিক হাতিয়ার করে বঙ্গের শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির।এবার কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে আয়োজিত চলচ্চিত্র উৎসব থেকেও বাদ পড়লেন মিঠুন চক্রবর্তী। ডাক পাননি অভিনেতা তথা ‘দলবদলু’ রুদ্রনীল ঘোষও।এই নিয়ে কী বলবেন বিজেপি নেতারা? মিঠুনের খুবই কাছের এক অভিনেতা জানিয়েছেন, ‘‘এই উৎসবের কথা আমাদের জানা নেই। আগামী দু’দিনেও দাদাকে কলকাতায় আসার জন‌্য কেউ আমন্ত্রণ জানায়নি। শহরে কেন্দ্রীয় সরকার তথা বিজেপির তরফে ফিল্ম ফেস্টিভ‌্যাল হচ্ছে, অথচ মহাগুরুকে জানানোই হল না, এটা মিঠুনদার জন‌্য চরম অপমান।’’

গত ২৪ মার্চ থেকে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে শুরু হয়েছে বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩। যেটি কেন্দ্রীয় সরকারের এনএফডিসি, তথ‌্য সম্প্রচার মন্ত্রক, আজাদি কা অমৃত মহোৎসবের মতো বেশ কয়েকটি দফতর স্পনসর করেছে। গোটাটিই পরিচালনা করছেন কেন্দ্রীয় সরকারের তথ‌্য সম্প্রচার মন্ত্রকের শীর্ষকর্তা এবং বঙ্গ বিজেপির একাংশ। শুক্রবার বিকেলে এই অনুষ্ঠান উদ্বোধন করার কথা ছিল কেন্দ্রীয় তথ‌্য সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুরের। তবে তিনি না এলেও রাতে বাইপাসের একটি পাঁচতারা হোটেলে ডিনার পার্টিও দেওয়া হয়েছে আয়োজকদের তরফে। কিন্তু সেখানেও বিজেপি যাঁর জন‌্য কলকাতা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ না জানানো নিয়ে মায়াকান্না কেঁদেছিল, সেই মিঠুন চক্রবর্তীকে ডিনারে ডাকেনি। গোটা ঘটনায় বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের তথ‌্য সম্প্রচার মন্ত্রকের আয়োজকদের উপর ভয়ানক ক্ষুব্ধ মিঠুন ঘনিষ্ঠরা।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠানের দিনই বিতর্ক তৈরি হয়। অনুষ্ঠানের মঞ্চে দেখা যায় বাংলার বহু শিল্পীকে, যাঁরা আবার কিনা রাজ্য সরকারের ঘনিষ্ঠ বলেই পরিচিত। ছিলেন মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিকের মতো বর্ষীয়ান তারকারা। অনুষ্ঠানে সবথেকে বেশি যিনি নজর কাড়েন তিনি হলেন কনীনিকা, যিনি কিনা এই মুহূর্তে ‘সুকন্যা’ বলে একটি ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন। কিন্তু সেখানে অদ্ভুতভাবে দেখা মেলেনি মিঠুন চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়ের মতো অভিনেতাদের। আর তা নিয়েই শুরু হয়েছে চর্চা। অবশ‌্য শুরুর দু’দিন পরেও বিজেপির মদতে হওয়া চলচ্চিত্র উৎসব যে সুপার ফ্লপ–তা স্বীকার করছেন গেরুয়া শিবিরের কর্তারাও। এমনকী, লকেটের মতো বিজেপি শিবিরের অভিনেতা-অভিনেত্রীরাও অধিকাংশ শনিবার পর্যন্ত এই উৎসবে পা রাখেননি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago