খবর লাইভ : এবার ঘরে বসে মিলবে মেট্রোর টিকিট৷ দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া অবধি কিউ আর কোড চালু হচ্ছে। এএফসি গেটে সফটওয়্যার ডেভলপমেন্ট কাজ শুরু। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোতে পরীক্ষামূলকভাবে চালু হয়ে গেল কিউ আর কোড পরিষেবা। এবার থেকে বাড়িতে বসেই কাটা যাবে এই পথের টিকিট। মেট্রো রেল সূত্রে খবর, এবার থেকে বাড়িতে বসেই কেটে ফেলা যাবে মেট্রোর টিকিট। তবে তার আগে মেট্রো রাইড কলকাতা অ্যাপ ডাউনলোড করতে হবে। সেখানে লিখতে হবে, কোন স্টেশন থেকে কোথায় যেতে চান। এরপর অনলাইন পেমেন্টের মাধ্যমে মিলবে কিউ আর কোড। ঢোকার সময় মেট্রোর গেটে রিডারে কিউ আর কোড ছোঁয়ালেই খুলে যাবে দরজা।
আরও পড়ুনঃ ভূমিকম্পে কাঁপল মরুরাজ্য! আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ
১৯৮৪-তে কলকাতায় চালু হয় মেট্রো পরিষেবা। সেই সময় ছিল প্রিন্টেড টিকিট। এরপর ৯৬ সাল থেকে ম্যাগনেটিক স্ট্রিপ দেওয়া টিকিট চালু হয়। ২০১১-সাল মেট্রোয় শুরু হয় টোকেন ও স্মার্ট কার্ড পরিষেবা। কোভিড কালে টোকেন পরিষেবা বন্ধ হয়৷ ফিরে আসে ম্যাগনেটিক স্ট্রিপের টিকিট। যদিও এখন স্মার্ট কার্ড আর টোকেনেই চড়ছেন যাত্রীরা।মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে,কিউ আর কোড পরিষেবার পাশাপাশি, টোকেন ও স্মার্ট কার্ড পরিষেবাও চালু থাকবে আগামিদিনে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…