খবর লাইভ : খলিস্তান নেতা অমৃতপাল সিংহের সমর্থনে ভারতীয় দূতাবাসের বাইরে বেশ কিছু খলিস্তানপন্থী স্লোগান দিচ্ছিলেন, খলিস্তানি পতাকা ওড়াচ্ছিলেন। ওয়াশিংটনের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছিলেন তাঁরা। ইংরেজি এবং পঞ্জাবি ভাষায় ভারতের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করছিলেন। শুধু তাই-ই নয়, পঞ্জাব পুলিশের বিরুদ্ধে ‘মানবাধিকার লঙ্ঘন’ নিয়েও স্লোগান দিচ্ছিলেন তাঁরা।সেই ঘটনা নিয়ে খবর করতে গিয়ে আক্রান্ত হলেন ভারতীয় সাংবাদিক ললিত ঝা।
অভিযোগ, খলিস্তানপন্থীরা তাঁকে ঘিরে ধরে মারধর করা শুরু করেন। ললিত বলেন, “আমাকে কানের নীচে আঘাত করা হয়েছে। লাঠি দিয়ে মারধর করা হয়েছে। এই পরিস্থিতিতে নিজেকে বাঁচাতে শেষমেশ ৯১১-তে ফোন করেছিলাম।”
এই ঘটনার নিন্দা করেছে ভারতীয় দূতাবাসও। এক বিবৃতি জারি করে জানিয়েছে, “আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। এক জন শীর্ষ স্তরের সাংবাদিকের উপর হামলা অত্যন্ত নিন্দনীয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…