এবার পুরীতে বাংলার গেস্ট হাউস! আজই ওড়িশায় মমতা

খবর লাইভ : পরিকল্পনা ছিল অনেক দিনই। এবার পুরীতে পশ্চিমবঙ্গের গেস্ট হাউস তৈরির পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী ওড়িশা যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কয়েকজন পূর্ত দফতরের আধিকারিকও যাচ্ছেন। মঙ্গলবার ভুবনেশ্বর পৌঁছে বুধবার সকালে পুরীর মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। এর আগেও ওড়িশা সফরে জগন্নাথধামে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপরেই গেস্ট হাউসের জায়গা বাছাই করার কথা রয়েছে। বৃহস্পতিবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করবেন। তারপরেই কলকাতা ফিরে আসার কথা। জাতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে নবীন পট্টনায়কের সঙ্গে এই বৈঠক নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ। ২০২৪-এর লোকসভা ভোটের আগে অকংগ্রেসি অবিজেপি দলগুলি ক্রমশ জোট বাঁধছে। বাংলার নেত্রীকে সামনে রেখেই বিরোধী ঐক্য তৈরি হচ্ছে। তবে এর পাশাপাশি উল্লেখযোগ্য বিষয় অবশ্যই পুরীতে বাংলার গেস্ট হাউস।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago