ইডির স্ক্যানারে অয়ন ঘনিষ্ঠ বান্ধবী! কে এই রহস্যময়ী ?

খবর লাইভ : ইডির নজরে এ বার নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত প্রোমোটার অয়ন শীলের ঘনিষ্ঠ বান্ধবী। তাঁকে নিয়ে খোঁজখবর শুরু করেছে ইডি। ঘটনাচক্রে রবিবার অয়নের বাড়ি থেকে উদ্ধার হওয়া বেশ কিছু নথিতে শ্বেতা চক্রবর্তী নামে এক মহিলার নাম পাওয়া গিয়েছে। শ্বেতা নামের ওই মহিলার গাড়ি কেনার এবং সম্পত্তি হাতবদলের কাগজ পাওয়া গিয়েছে অয়নের বাড়ি থেকে প্রাপ্ত নথিপত্রের মধ্যে। তবে শ্বেতাই অয়নের ঘনিষ্ঠ সেই বান্ধবী কি না সে বিষয়ে রহস্য দানা বাঁধছে।

আরও পড়ুনঃ পোষ্য নিয়ে ট্রেন যাত্রার ভোগান্তি কমাতে নয়া নিয়ম রেলের

প্রশ্ন উঠেছে কে এই রহস্যময়ী? জানা গিয়েছে, অয়নের প্রযোজনা সংস্থার ছবিতেও অভিনয় করার কথা ছিল শ্বেতা চক্রবর্তী নামের এক অভিনেত্রীর। তিনিই অয়নের বাড়ি থেকে প্রাপ্ত নথিতে নাম থাকা শ্বেতা কি না, তা নিয়েও ইডি নিশ্চিত হতে চাইছে।অয়নের নথিতে শ্বেতার নাম থাকায় তাঁর সঙ্গেও লেনদেনের কোনও হিসাব পাওয়া যায় কি না তা-ও খতিয়ে দেখা হবে বলে মনে করা হচ্ছে। যদিও শ্বেতা নামের কাউকে এখনও ইডির তরফে তলব করা হয়নি।
ইডি সূত্রে খবর, অয়ন শীলকে জিজ্ঞাসাবাদের সময় এবং তার মোবাইল খতিয়ে দেখে আরও এক নারীর খোঁজ মিলেছে। নাম শ্বেতা চক্রবর্তী, পেশায় এক মডেল। তাঁর বাবা সরকারি কর্মী।দুজনের হোয়াটসঅ্যাপ চ্যাট দেখেও তাজ্জব তদন্তকারীরা। অয়ন শ্বেতাকে হোয়াটসঅ্যাপে লেখেন, বাড়ি থেকে সব ডকুমেন্ট সরিয়ে ফেলো। টাকা-পয়সা যা আছে সব সরাও। ইডি রেট হতে পারে।
ইডি আধিকারিকদের দাবি, অয়ন এবং শ্বেতার মধ্যে অনেক দিনের চেনা পরিচিতি রয়েছে। শ্বেতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটা টাকার লেনদেনও হয়েছে বলে ধারনা ইডির। খুব শিগগিরই শ্বেতাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন তাঁরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago