অনুব্রতহীন নানুরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে

খবর লাইভ : অনুব্রত মণ্ডলহীন বীরভূমে তৃণমূলে ফের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল। বীরভূমের নানুর বিধানসভার ৬টি অঞ্চল সভাপতি, ৯ জন পঞ্চায়েত সমিতির সদস্য, ৯৫ জন গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং ব্লকের যুব সভাপতি সেখানকার ব্লক সভাপতির পদত্যাগের দাবি তুললেন। তা নিয়ে ফেসুকেও সরব হয়েছেন তাঁরা। নানুরের তৃণমূলের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির সভাপতিরা এবার নিজের দলের ব্লক সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন।

ফেসবুক পোস্টের পাশাপাশি সাংবাদিক সম্মেলন করেছেন তাঁরা। তাঁদের অভিযোগ, নানুর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্যের বিরুদ্ধে। তাঁরা বলেন, নিজের বুথে দায়িত্ব নিয়ে বিজেপিকে জিতিয়ে দেওয়া মেরুদণ্ডহীন নানুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্যর অবিলম্বে পদত্যাগ চাই।
তাঁরা জানিয়েছেন, ব্যর্থতার ফলে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নিজের বুথে ৪২৬ ভোটে পিছিয়ে তৃণমূল। পাশাপাশি ২০১৯ লোকসভা নির্বাচন, ২০১৬ বিধানসভা নির্বাচন এবং ২০১৪ সালের লোকসভা নির্বাচনেও তৃণমূল পিছিয়ে। এই পরিসংখ্যান তুলে ধরে বিক্ষোভ দেখানোয় স্বাভাবিকভাবেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল ঘিরে ব্যাপক চাঞ্চল্য নানুরের তৃণমূলে। যদিও নানুরের তৃণমুল ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্যের দাবি, দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, তৃণমুল নামক দল করতে গেলে ঠিকাদারি, জমি মাফিয়া, এবং বালি ঘাট চালায় এমন ব্যক্তিরা দল করতে পারবে না। হয় দল করুক। না হয় ঠিকাদারি। এই কথা বলাতেই আজ আমার বিরুদ্ধে সরব হয়েছে। আমরা দলগত ভাবে নানুরে কোর কমিটি মিটিং করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব, এদের দলে রাখা যায় কি না!

সামনেই পঞ্চায়েত ভোট আসছে। তার আগে এই গোষ্ঠী কোন্দলের ঘটনা সেখানে তৃণমূল দলকে চিন্তায় রেখেছে। নানুর বরাবরই স্পর্শকাতর জায়গা। গুলি, বোমা সন্ত্রাসের অভিযোগ একাধিকবার উঠেছে নানুরে। প্রতিবারই প্রশাসনের বাড়তি নজর থাকে নানুরে। সেখানে শাসক দলের এই বিশৃঙ্খলা দুষ্কৃতীদের বাড়তি অক্সিজেন জোগাবে কি না সেটাই এখন চিন্তার বিষয়।
অনুব্রত মণ্ডলের কথায় বীরভূমে তৃণমূল চলে। তিনি সেখানকার দোর্দণ্ডপ্রতাপ জেলা সভাপতি। কিন্তু তিনি এখন জেলে। তিনি থাকাকালীন বীরভূমে তাঁর বিরোধী গোষ্ঠী বলে পরিচিত কাজল শেখের সঙ্গে তাঁর মতানৈক্য দেখা দিয়েছে একাধিকবার। তাঁর অবর্তমানে কাজল শেখের গোষ্ঠী মাথাচাড়া দিচ্ছে কি না সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই নিয়ে কাজল শেখ কোনও মন্তব্য করেননি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago