এশিয়া কাপে অংশ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিসিআই, সুর বদল অনুরাগ ঠাকুরের

খবর লাইভ : ২০২৩ এশিয়া কাপ ক্রিকেট আয়োজন নিয়ে গত বছর থেকেই ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে দড়ি টানাটানি চলছে। এবছর এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পাকিস্তানের উপর। কিন্তু পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যেতে রাজি নয় ভারত। অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ডও আয়োজনের দায়িত্ব ছাড়তে নারাজ। এই অবস্থায় সোমবারই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে দুবাইয়ের বৈঠকে।

আজ ICC ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের বক্তব্য তুলে ধরতে পারবে এশিয়া কাপ আয়োজন সংক্রান্ত বিষয়ে। তাদের দেশে এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে ভারত যে আপত্তি তুলেছে, তা নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরবে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন কমিটির চেয়ারম্যান নাজম শেট্টির নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল দুবাই গিয়েছেন। তাঁরা ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট জয় শাহর সঙ্গেও আলোচনা করবেন।
এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর সাফ জানিয়ে দিলেন, এই টুর্নামেন্টে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেবে ভারতীয় বোর্ডই। প্রসঙ্গত, নিরাপত্তার কারণে ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তানে পাঠাতে নারাজ কেন্দ্র। ফলে এই টুর্নামেন্টে রোহিত শর্মারা নামতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে।গত বছর অক্টোবর মাসে অবশ্য অনুরাগ বলেছিলেন, ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে কিনা, সেই সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রক। তবে রবিবার তিনি বলেন, “ভারত আদৌ এশিয়া কাপে খেলবে কিনা, সেই সিদ্ধান্ত নেবে বিসিসিআই । বোর্ডের তরফে যা বলা হবে, তার ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেবে ক্রীড়া মন্ত্রক ও স্বরাষ্ট্র মন্ত্রক।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago