খবর লাইভ : কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর ‘হামলা’র ঘটনায় মামলা দায়ের হয়েছিল আগেই। সেই মামলায় বৃহস্পতিবার আদালতের কাছে রিপোর্ট জমা করল রাজ্য। এদিকে এর পাল্টা নিজেদের মন্তব্য জানাতে চায় কেন্দ্রও। তার জন্য দু’দিন সময় চেয়েছে তারা। তাদের আরজি মেনে মামলার পরবর্তী শুনানি দিন ধার্য করা হয়েছে ২১ মার্চ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ে হামলার ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। দিনহাটার ঘটনায় রাজ্যের শাসক দলের দিকে আঙুল তুলেছে গেরুয়া শিবির। তবে পাল্টা আর তৃণমূলের দাবি, ওটা দিনহাটার সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ও সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা করে বিজেপি।
সেই মামলার শুনানিতেই রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে আদালত। ঘটনার দিন পুলিশ সুপার, জেলাশাসকের কী ভূমিকা ছিল তা জানতে সিবিআই তদন্তের আরজি জানানো হয়। শুনানি শেষে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল আগামী ২ দিনের মধ্যে মন্ত্রীর কনভয়ে হামলার ঘটনায় রাজ্যকে রিপোর্ট পেশ করতে হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই হবে পরবর্তী পদক্ষেপ। এদিন সেই রিপোর্ট পেশ করল রাজ্য। তবে পালটা কেন্দ্র তাদের বক্তব্য জানাতে চেয়েছে।
State submit report to court on Nishith Pramanik case
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…