খবর লাইভ : জীবনে ৭৫তম বসন্তে যৌনতা নিয়ে খোলাখুলি নিজের বক্তব্য তুলে ধরেছেন কবীর সুমন। এরপরই তাঁকে ‘ভন্ড ‘ বলে ধুইয়ে দিলেন লেখিকা তসলিমা নাসরিন । ১৬ মার্চ বৃহস্পতিবার নিজের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশি লেখিকার কলমে তীব্র হল কবীর সুমনের প্রতি আক্রমণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে কবীর সুমন বলেছিলেন ‘ ৭৫ বছর বয়সেও তিনি বিছানায় সমান সক্ষম। তাই এনার্জি রহস্য হল, মুক্ত কাম আর অশ্লীলতা।’ গায়কের এই দাবির পরই সুমনের নৈতিকতা নিয়ে সরব লেখিকা।
তসলিমা নাসরিন তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে সুমনকে ‘হিপোক্রেট’ বলেছেন। তসলিমার প্রশ্ন, যে গানগুলি লিখে তিনি (সুমন) বাঙালির হৃদয় ছুয়েছেন সে গানের কথাতে তিনি আদৌ বিশ্বাস করেন বা করতেন কিনা! লম্বা পোস্টে তসলিমা বুঝিয়ে দিয়েছেন তিনি কেন কবীর সুমনকে শ্রদ্ধা করেন না! দীর্ঘ পোস্টে তসলিমা লিখেছেন, ‘এই সুমনকে আমি ‘মুসলমান সুমন’ বলি না, এই সুমনকে আমি ‘হিপোক্রেট সুমন’ বলি। নিজের সমাজ মাধ্যমের পোস্টে লেখার শেষে কলকাতার ফতোয়াবাজ জিহাদি হিসেবেও সুমনকে ব্যাখ্যা করেছেন তসলিমা। অতুলনীয় ভন্ডামো নিয়ে কবীর সুমনের মতো মানুষ পৃথিবীতে থাকেন বলে আক্রমণ বাংলাদেশি লেখিকার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…