তোলাবাজির অভিযোগ উঠতেই পানিহাটির যুবনেতাকে বহিষ্কার করল তৃণমূল

খবর লাইভ : দুর্নীতি, তোলাবাজি, অন্যায়ের সঙ্গে আপোষ নয়। জিরো টলারেন্স নীতি নিয়ে ফের একবার দলের অবস্থান বুঝিয়ে দিল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি নিয়োগ দুর্নীতি অভিযুক্ত দুই যুবনেতা কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়কে দোষ প্রমাণ হওয়ার আগেই বহিষ্কার করেছে তৃণমূল। আতশ কাঁচের নীচে সর্বস্তরের নেতাদের ভাবমূর্তি যাচাই করছে ঘাসফুল শিবির।

এবার আর্থিক দুর্নীতি ও অনৈতিক কাজের জন্য পানিহাটির যুব সভাপতি সোমনাথ ভট্টাচার্যকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি, পানিহাটি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সোমনাথ ভট্টাচার্যের নামে আর্থিক দুর্নীতি ও অনৈতিক কাজের অভিযোগ আসছিল শীর্ষ নেতৃত্বের কাছে। সূত্রের খবর, সেই অভিযোগ যাচাইয়ের পর দলের স্বচ্ছতা বজায় রাখার জন্য দেরি না করে তৃণমূল যুব সভাপতি সোমনাথ ভট্টাচার্যকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল।

অভিযোগ, সোমনাথ ভট্টাচার্যের পানিহাটি পৌরসভা এলাকায় সরকারি ঘর পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করেছেন। তাই শুধু দল থেকে বহিষ্কার নয়, পৌরসভার চাকরি থেকেও বরখাস্ত করা হয় এই তৃণমূল যুব সভাপতিকে। তাঁর বিরুদ্ধে দলীয় পর্যায়ে তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ প্রমাণিত হলে নেওয়া হবে আইনি ব্যবস্থাও।

এই প্রসঙ্গে উত্তর পানিহাটি যুব তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ চৌধুরী বলেন, “দলের উচ্চ-নেতৃত্বের কাছে ওনার নামে অনেক অভিযোগ জমা পড়েছিল। দলের কোনও কর্মসূচিতে থাকতেন না, অথচ দলের নাম ভাঙিয়ে ওনার নামে অনেক টাকা নেওয়ারও অভিযোগ উঠছিল। এর আগে বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় তাঁকে দফতর থেকে সরিয়ে দেন। লাগাতার অভিযোগের জেরেই ওনাকে দল থেকে বহিষ্কার করা হল।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago