খবর লাইভ : চৈত্রের প্রথম দিনেই আসন্ন কালবৈশাখীর সতর্কবার্তা। গত কয়েকদিনের গরম আবহাওয়ার মাঝে চিত্রনাট্যে বড় পরিবর্তন। বুধবার জলপাইগুড়িতে কালবৈশাখীর দেখা মিলেছিল। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তা জারি করল। রাজ্যজুড়ে শিলাবৃষ্টি , ঝোড়ো দমকা হাওয়া থেকে কালবৈশাখী, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা করছেন হাওয়া অফিসের কর্তারা।
আবহাওয়ার গতি প্রকৃতিতে আচমকা বড় পরিবর্তন আসায় পর্যাপ্ত সর্তকতা গ্রহণের পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ঘন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস মিলল। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ উত্তরবঙ্গে শিলাবৃষ্টি, কাল দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে রাজ্যের সব জেলাতে। সোমবার পর্যন্ত এই পরিস্থিতি থাকার কথা বলা হচ্ছে। বিগত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগে থেকেই সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে নবান্ন।আগামী কয়েকদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখে খোলা হয়েছে কন্ট্রোল রুমও। এই কন্ট্রোলরুমে যোগাযোগের দুটি নম্বর হল ৮৯০০৭৯৩৫০৩ এবং ৮৯০০৭৯৩৫০৪ । দুর্যোগপূর্ণ আবহাওয়ার গতি প্রকৃতির দিকে নজর রেখে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেই নবান্ন সূত্রে খবর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…