খবর লাইভ : আগামী কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের দুই ২৪ পরগনার বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কার আগে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বজ্রপাত থেকে বাঁচতে সাধারণ মানুষকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরানকে গ্রেফতার করতে নাকাল পুলিশ, কী বার্তা অনুগামীদের ?
কিছু ক্ষণের মধ্যে এক-দু’ঘণ্টা ধরে উত্তর ২৪ পরগনার বিভিন্ন অংশে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় এই বৃষ্টিপাতের প্রভাব পড়তে পারে কি না, তা নিয়ে কিছু জানানো হয়নি।
তবে, আবহাওয়াবিদরা জানিয়েছেন, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সময় বাড়ির বাইরে থাকলে বিপদ হতে পারে সাধারণ মানুষের। আর সেই কারণেই সাধারণ মানুষকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…