‘কালীঘাটের কাকু’কে ফের সিবিআই তলব !

খবর লাইভ : ‘কালীঘাটের কাকু’কে ফের সিবিআই তলব করেছে। মঙ্গলবার সন্ধ্যায় ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে নোটশ পাঠায় সিবিআই।আজ বুধবার সকাল ১১টার একটু আগে নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে পৌঁছন তিনি। সঙ্গে ছিলেন সুজয়ের দুই আইনজীবীও। দফতরে ঢোকার মুখে সাংবাদিকদের তিনি জানান, সকাল ১১টায় তাঁকে হাজির থাকার কথা বলেছিল সিবিআই। সেই তলবে সাড়া দিয়ে তিনি আইনজীবীকে নিয়ে নিজাম প্যালেসে এসেছেন।সুজয় বলেন, ‘‘গতকাল সন্ধ্যাবেলা নোটিশ পেয়েছি। বাড়িতে স্ত্রী অসুস্থ। তা-ও এসেছি। তার পরেও যদি বলে সহযোগিতা করছি না, আর কিছু বলার নেই!’’

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির মামলায় একাধিক অভিযুক্ত জানিয়েছিলেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়ের নাম। তাপস মণ্ডলের দাবি ছিল, কুন্তল ঘোষের মুখে তিনি কালীঘাটের কাকুর কথা শুনেছিলেন। তবে প্রথম এই নাম শোনা যায় গোপাল দলপতির কন্ঠে। তাঁর দাবি ছিল, কুন্তল ঘোষ বার বার কালীঘাটের কাকুর কাছে টাকা পাঠানোর কথা বলেছিলেন। অভিযোগ, নিয়োগ দুর্নীতি টাকার একটা অংশ এই কালীঘাটের কাকুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেত। তিনি ছিলেন টাকা হাতবদলের মাধ্যম।তার মাধ্যমেই একাধিক প্রভাবশালীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যেত।

নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক সন্দেহভাজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে সিবিআই৷ সেই মামলায় এবার কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো৷নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক সন্দেহভাজনকে ইতিমধ্য়ে গ্রেফতার করেছে সিবিআই ৷ সেই মামলায় এবার কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো ৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago