খবর লাইভ : রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ড ২ উইকেটের জয় পায় শেষ বলে। সাদা পোশাকের ক্রিকেটে শেষ বলে বিশ্ব জয় দেখেছিল ৭৫ বছর আগে। ১৯৪৮ সালের ২০ ডিসেম্বর ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ড শেষ বলে টেস্ট জিতেছিল। টেস্ট ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে শেষ বলে টেস্ট জয়ের দ্বিতীয় ঘটনা এটি।
সবার আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া। তবে প্রতিপক্ষ হিসেবে তারা কাদের পাচ্ছে, সেটা নিশ্চিত হওয়া যাচ্ছিল না। কারণ, সুযোগ এক দলের জন্য থাকলেও লড়াই চলছিল তিন দলের মধ্যে। গতবারের রানার-আপ ভারতের সঙ্গে দৌড়ে ছিল শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুনঃ ডব্লুপিএলে দুরন্ত মুম্বই ইন্ডিয়ান্স উড়িয়ে দিল উত্তরপ্রদেশ ওয়ারির্সকে
শেষ পর্যন্ত বাকিদের টপকে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। এ নিয়ে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠত্বের ফাইনালে ভারত। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের কাছে ২ উইকেটে হেরে ছিটকে গেছে শ্রীলঙ্কা। অন্যদিকে আশা জাগিয়েও শেষ পর্যন্ত পারেনি দক্ষিণ আফ্রিকা।
ভারতের আহমেদাবাদ ও নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ। দুই প্রান্তে দুই প্রতিপক্ষের বিপক্ষে লড়ছিল ফাইনালের রেসে থাকা ভারত ও শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান আহমেদাবাদ টেস্টে জিতলেই কোনো সমীকরণ ছাড়াই ফাইনালে চলে যেত ভারত।
তবে ড্র কিংবা হেরে গেলে তাকিয়ে থাকতে হতো শ্রীলঙ্কার দিকে। শেষ পর্যন্ত লঙ্কানদের হারে আহমেদাবাদ টেস্ট চলাকালেই ফাইনালের সুখবর পেল টিম ইন্ডিয়া।
এ বছরের জুনের ৭ তারিখে দ্যা ওভালে গড়াবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি। গত আসরের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে শিরোপা বঞ্চিত হয় ভারত। এবার অসিদের হারিয়ে সেই আক্ষেপ ঘোচানোর লক্ষ্য রোহিতদের সামনে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…