মেয়ের মুখোমুখি বসার আগে গরু পাচারের দায় কার উপর চাপালেন অনুব্রত?

খবর লাইভ : মাত্র ৪৮ ঘণ্টা পর বুধবারই মেয়ে সুকন্যার দিল্লিতে ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা। আর তার আগেই এবার রীতিমতো বোমা ফাটালেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলার সমস্ত দায়ই চাপালেন দেহরক্ষী সায়গল হোসেনের উপর। উল্লেখ্য, অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করে গরু পাচার মামলার বিভিন্ন খুঁটিনাটি বের করতে চাইছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর মধ্যেই গরু পাচারের মূল চক্রী এনামুল হক ও দেহরক্ষী সায়গল হোসেনের উপস্থিতিতে সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করে বয়ান মিলিয়ে দেখতে চায় ইডি। আর এই মর্মেই আগামী সপ্তাহে কেষ্ট কন্যাকে দিল্লিতে তলব করা হয়েছে।

উল্লেখ্য, মেয়ের সামনেই বাবার সমস্ত কীর্তি ফাঁস করার পরিকল্পনা ছিল ইডির। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়নের আগেই নিজের অবস্থান বদল কেষ্টর। ইডি সূত্রে খবর, অনুব্রত জেরায় দাবি করেছেন, তিনি নাকি এনামুলকে চেনেন না। পাশাপাশি কারও থেকে এক পয়সা নেননি বলে দাবি তাঁর। তবে সায়গল কিছু করে থাকলে তা তিনি জানেন না। তবে মেয়ে সুকন্যাকে সবকিছু থেকে আড়াল করতেই অনুব্রতের এমন মন্তব্য বলে মনে করছেন ইডি আধিকারিকরা।

দোলের দিনই দিল্লি গিয়েছেন অনুব্রত। বর্তমানে দিল্লিতে ইডি হেফাজতেই রয়েছেন তিনি। সম্প্রতি দিল্লির বিশেষ সিবিআই আদালত অনুব্রত মণ্ডলকে আরও ১১ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। হেফাজতে থাকাকালীন এনামুল হক, সায়গল হোসেন ও সুকন্যাকে জেরা করে যে তথ্য পেয়েছেন তদন্তকারীরা, তার ভিত্তিতেই অনুব্রতকে জেরা করা হয়েছে। আবার অনুব্রতর কাছ থেকে পাওয়া তথ্য সুকন্যা ও হিসাবরক্ষক মণীশের থেকেও একবার নিশ্চিত হতে চান ইডি আধিকারিকরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

3 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

3 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago