খবর লাইভ : আহমেদাবাদ টেস্টের চতুর্থ দিন যেন শুধুই বিরাটময়।
ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। রবিবার আহমেদাবাদ টেস্টের চতুর্থ দিনের শেষে বিরাট কোহলির দাপুটে ব্যাটিং-এর সৌজন্যে ভারতের প্রথম ইনিংস শেষ হল ৫৭১ রানে। সৌজন্যে বিরাটের ১৮৬ রানের অনবদ্য ইনিংস। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে উইকেট না হারিয়ে অস্ট্রেলিয়ার রান সংখ্যা ৩। ৮৮ রানে এগিয়ে টিম ইন্ডিয়া।
আহমেদাবাদ টেস্টের চতুর্থ দিন যেন শুধুই বিরাটময়। রবিবার জাদেজাকে নিয়ে ম্যাচ শুরু করেন কোহলি। জাদেজা ২৮ রানে আউট হয়ে ফিরে যান। শ্রেয়স আইয়রের চোট থাকায় মাঠে নামেননি তিনি। জাদেজার পর নামেন শিকর ভরত। তবে তিনিও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। মাত্র ৪৪ রান করেন তিনি। এরপর অক্ষর প্যাটেলেকে সঙ্গী করে লড়াই শুরু করেন কিং কোহলি। আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রায় সাড়ে তিন বছর পর বিরাটে ব্যাটে শতরান দেখল ক্রিকেট বিশ্ব। এরপর একের পর মাইলস্টন পার করতে থাকেন তিনি। গোটা ক্রিকেট প্রেমী যখন আশা দেখতে শুরু করেন কোহলির ব্যাট থেকে দ্বিশতরান দেখার। ঠিক সেই সময় উইকেট হারিয়ে বসেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ২০০ রান থেকে ১৪ রান আগে থেমে যেতে হল বিরাট কোহলিকে। এদিন ১৮৬ রান করলেন তিনি। টড মারফির বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়ে দেন লাবুশানের হাতে। অক্ষর প্যাটেল করলেন ৭৯। অজিদের হয়ে তিনটি করে উইকেট নেন নাথান লিওন এবং টড মারফি। একটি করে উইকেট নেন স্টার্ক, খুহুনেমান।
আরও পড়ুনঃ ডিএর দাবিতে ধর্মঘটে শামিল হওয়ার খেসারত! স্কুল গেটে তালা লাগিয়ে শিক্ষকদের ধমক গ্রামবাসীদের
চতুর্থ দিনের খেলা শেষে ভারত এগিয়ে ৮৮ রানে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৮০ রান করেছিল। জবাবে ৫৭১ রান ভারতের। ৯১ রানের লিড পা টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করে দিনের শেষে অস্ট্রেলিয়ার রান সংখ্যা তিন। ম্যাচের যা গতি, শেষমেশ ড্র-এর দিকেই এগোচ্ছে চতুর্থ টেস্ট। তবে শেষ দিনে অস্ট্রেলিয়ার উইকেট দ্রুত তুলে জয়ের রাস্তা বার করতে পারে কিনা ভারত, সেই দিকে নজর থাকবে সমর্থকদের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…