খবর লাইভ : ধারাভাষ্য দিতে দিতে গাভাস্কর বলে ওঠেন,” ওরকম শট খেলার কি দরকার ছিল? কোহলি মোটেও খুশি হয়নি। সাজঘরেরও কেউ খুশি হয়নি এটাও হলফ করে বলতে পারি।
রবীন্দ্র জাদেজার আউট হওয়ার ধরন দেখে রেগে আগুন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। চতুর্থ দিনে বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে শুরুটা ভালোই করেছিলেন জাড্ডু। কিন্তু আচমকাই ছন্দপতন। খারাপ শট খেলতে গিয়ে আহমেদাবাদ টেস্টে চতুর্থ দিনের শুরুতে উইকেট হারন জাদেজা। আর জাড্ডুর আউট হওয়ার ধরন দেখে ধারাভাষ্য দিতে দিতেই ক্ষোভ উগরে দিলেন গাভাস্কর।
অষ্টম ওভারে মারফির বিরুদ্ধে হঠাৎই আগ্রাসী হয়ে ওঠেন জাদেজা। সব বলই আড়াআড়ি ভাবে খেলছিলেন তিনি। মারফির একটি ফ্লাইট হওয়া বলে কভার ড্রাইভ মেরে আরও বেশি আগ্রাসী হয়ে ওঠেন জাড্ডু। তখনই ধারাভাষ্যে দিতে দিতে গাভাস্কর বলেন, “আরে, ও কী করছে? হঠাৎ এ ভাবে খেলছে কেন? কেউ কি ওকে কিছু বলেছে?” এরপর মারফির বলেই মিড-অনে উসমান খোয়াজার হাতে ক্যাচ দেন জাদেজা। আর এরপরই রেগে যান গাভাস্কর। ধারাভাষ্য দিতে দিতে গাভাস্কর বলে ওঠেন,” ওরকম শট খেলার কি দরকার ছিল? কোহলি মোটেও খুশি হয়নি। সাজঘরেরও কেউ খুশি হয়নি এটাও হলফ করে বলতে পারি। দ্রাবিড় নিজেও এধরনের শটকে মোটেও সমর্থন করবে না। ও নিজে ক্রিকেটজীবনে দায়িত্ব নিয়ে ইনিংস খেলেছে। সেজায়গায় এই মুহূর্তে জাদেজার দায়িত্বজ্ঞানহীন শট মেনে নেওয়া যায় না।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…