প্রতিটা নির্বাচনই আমাদের অগ্নিপরীক্ষা: নিরপেক্ষতার প্রশ্নে মন্তব্য মুখ্য নির্বাচন কমিশনারের

খবর লাইভ : ‘দেশের নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট’, বিরোধীদের এ অভিযোগ নতুন কিছু নয়। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতেই এবার এ বিষয়ে জবাব দিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। জানালেন দেশে যে কোনও নির্বাচন হওয়ার অর্থ সেটা নির্বাচন কমিশনের জন্য একটি অগ্নিপরীক্ষা। বছরের পর বছর ধরে সফলভাবে নির্বাচন করার পরও বিশ্বাসযোগ্যতার পরীক্ষা দিতে হয় কমিশনকে।

সামনেই কর্নাটকের নির্বাচন পাশাপাশি চলতি বছরে আরও পাঁচটি রাজ্যে নির্বাচন হওয়ার কথা। সে কথা মাথায় রেখে গত শনিবার নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতি পর্যালোচনা করতে কর্ণাটক গিয়েছিলেন রাজীব কুমার। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে তাকে প্রশ্ন করা হয়, মানুষ কমিশনের থেকে কতটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করতে পারে? এর জবাবে কমিশনার বলেন, বছরের পর বছর সফলভাবে নির্বাচন করে আমরা মানুষের বিশ্বাস অর্জন করেছি। তারপরও আজও প্রতিটা নির্বাচনে আমাদের অগ্নিপরীক্ষা দিতে হয়। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এভাবে বারবার প্রশ্ন তোলা উচিত নয়।

শুধু তাই নয় রাজীব কুমার আরও বলেন, আজকের দিনে প্রতিটা নির্বাচনের ফলাফল মানুষ চোখ বন্ধ করে মেনে নিচ্ছে। ব্যালটে যে ফলাফল আসছে সেই ফলাফল মেনে নিয়ে খুব মসৃণভাবে ক্ষমতা হস্তান্তর হচ্ছে। আজকের দিনে বহু উন্নত দেশেও সেটা চোখে পড়ে না। মুখ্য নির্বাচন কমিশনার বলছেন, নির্বাচন কমিশন সফলভাবে ৪০০টি রাজ্যের নির্বাচন করেছে। ১৭টি লোকসভা নির্বাচন করেছে, ১৬টি রাষ্ট্রপতি নির্বাচন করিয়েছে। আজ ভারত যে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং ভৌগলিক স্থায়িত্ব অর্জন করেছে, সেটা সম্ভব হয়েছে শুধু ভারতবাসী নির্বাচন প্রক্রিয়ায় ভরসা রাখে বলেই। অথচ তা সত্ত্বেও আমাদের প্রতি নির্বাচনে অগ্নিপরীক্ষা দিতে হয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago