খবর লাইভ : সরকারি দফতরে কর্মচারীদের উপস্থিতি নিয়ে আরও কড়া মনোভাব নিল নবান্ন। বিভিন্ন জেলায় সরকারি দফতরে শুক্রবার উপস্থিতির হার কেমন? তার রিপোর্ট চেয়ে পাঠাল এবার নবান্ন। নবান্নের তরফে একটি “অ্যাটেনডেন্স ফরম্যাট”বিভিন্ন জেলাগুলিকে দেওয়া হয়েছে। আজকে মোট ৪ বার ই-মেইল করে জেলাগুলিকে জানাতে হবে উপস্থিতির হার।
আরও পড়ুনঃ ১৮ কার্ড দেখানো রেফারি এবার রোনাল্ডোদের ম্যাচে
আজ ,শুক্রবার ৫৫টি সরকারি কর্মচারি সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চ ধর্মঘটের ডাক দিয়েছে। যদিও এই ধর্মঘটের তীব্র বিরোধিতা করেছে শাসক দলের সংগঠন। এই পরিস্থিতিতে নবান্নও কড়া পদক্ষেপ নিয়েছে। নবান্নে এদিন আইডি কার্ড ছাড়া প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছে।
সরকারি কর্মচারীদের ঢোকার সময় পরিচয় পত্র দেখাতে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের। অশান্তির আশঙ্কায় আজ নবান্নের বিভিন্ন গেটে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন সরকারি কর্মচারীকে দেখাতে হচ্ছে পরিচয় পত্র। তারপরই মিলছে নবান্ন ঢোকার অনুমতি। তবে আজ অন্যান্য দফতরের কোনও সরকারি কর্মী আপাতত নবান্নে ঢুকবেন না।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…