খবর লাইভ : গোলশূন্য ড্র দরকার ছিল বায়ার্ন মিউনিখের। কিন্তু পিএসজির দরকার ছিল একাধিক গোল। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পেরা গোল করবেন কি, উল্টে হজম করেছেন।
প্যারিসের প্রথম লেগের পর আজ মিউনিখের দ্বিতীয় লেগে ২-০ ব্যবধানে হেরেছে পিএসজি। দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে জিতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে বায়ার্ন মিউনিখ। এ নিয়ে টানা দুই মরসুমে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিল পিএসজি।
আরও পড়ুনঃ ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট, প্রথম দিনের শেষে ৪ উইকেটে ২৫৫ রান অজিদের
চার সপ্তাহ আগে পার্ক দ্য প্রিন্সেসে অনুষ্ঠিত প্রথম লেগে বায়ার্নকে গোল এনে দিয়েছিলেন পিএসজির সাবেক খেলোয়াড় কিংসলি কোম্যান। এবার অ্যালিয়াঞ্জ অ্যারেনায় দ্বিতীয় লেগেও বায়ার্নের নায়ক পিএসজির আরেক সাবেক-এরিক ম্যাক্সিম চুপো-মোতিং। শেষ দিকে আরেকটি গোল করেন সার্জ জিনাব্রি।
গোলের সবচেয়ে ভালো সম্ভাবনা প্রথম তৈরি করে পিএসজি। ২৪তম মিনিটে নুনো মেন্ডেসের বাড়ানো বল বায়ার্নের ছোট ডি বক্সে পেয়ে গিয়েছিলেন মেসি। তবে আর্জেন্টাইন তারকার খুব কাছ থেকে নেওয়া প্রথম শট এক ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়। দ্বিতীয়বার শট নিলে বাধা হয়ে দাঁড়ান বায়ার্ন গোলরক্ষক ইয়ান সোমার। ততক্ষণে চারপাশে জটলা হয়ে গেলে মেসির তৃতীয় চেষ্টাও কাজে লাগেনি।
৩১তম মিনিটে জামাল মুসিয়ালার বাঁ দিক থেকে নেওয়া শট দারুণ প্রচেষ্টায় রুখে দেন জিয়ানলুইজি ধনারুম্মা।আক্রমণের এই ধারা ধরে রেখে ৬১তম মিনিটে ঠিকই গোল পেয়ে যান চুপো-মোতিং। পিএসজি রক্ষণে ভেরাত্তি থেকেে বল কেড়ে নিয়ে গোয়েৎকাকে বাড়ান টমাস মুলার। গোয়েৎকা দেন ফাঁকায় দাঁড়িয়ে থাকা চুপো-মোতিংকে। দেখেশুনে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠাতে সমস্যা হয়নি ২০২০ সালে পিএসজি থেকে বায়ার্নে যোগ দেওয়া এই স্ট্রাইকারের।
প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও এক গোলে পিছিয়ে যাওয়ার পর অতি আক্রমণমুখী হওয়া ছাড়া বিকল্প ছিল না পিএসজির। ৮৯তম মিনিটে সার্জ জিনাব্রি আরেকটি গোল করে পিএসজির হার নিশ্চিত করে দেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…