খবর লাইভ : ফের বিতর্কে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়। নিজের দফতরের ৮ আধিকারিককে ১২টি স্ট্যান্ডিং কমিটি ও ৮টি দফতর সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটিতে মনোনয়ন দেওয়ার অভিযোগ উঠল উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের বিরুদ্ধে। যা নিয়ে সুর চড়াল বিরোধীরা।
উপরাষ্ট্রপতির আধিকারিক ও স্পেশাল ডিউটি অফিসার হিসেবে কর্মরত রাজেশ এস নায়েক, ব্যক্তিগত সচিব সুজিত কুমার, অতিরিক্ত ব্যক্তিগত সচিব সঞ্জয় ভার্মা ও ওএসডি অভয় সিং শেখাওয়াতকে বিভিন্ন হাউস কমিটিতে সদস্য হিসেবে স্থান দিয়েছেন। এছাড়াও ধনকড়ের দফতরের আরও ৪ আধিকারিক অন্যান্য হাউস কমিটিতে রয়েছেন। এরা হলেন, অখিল চৌধুরি, দীনেশ ডি, কৌস্তভ সুধাকর ভালেকর, অদিতি চৌধুরি। রাজ্যসভার সচিবালয় থেকে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, ওইসব আধিকারিকদের ওইসব কমিটিতে সদস্যপদ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না আসা পর্য়ন্ত ওই নির্দেশই বহাল থাকবে।
আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতির তদন্তে শান্তনুকে ফের কেন তলব ইডির ?
এমন সদস্যপদ দেওয়া নিয়ে সুর চড়িয়েছে কংগ্রেস। দলের লোকসভার সদস্য মণীষ তিওয়ারি এক ট্যুইট করে প্রশ্ন তুলে লিখেছেন, “উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান। তিনি সদস্য নন। উনি কীভাবে তাঁর ব্যক্তিগত সচিবদের পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে স্থান দিতে পারেন?”
রাজ্যসভার একাধিক কমিটিতে চেয়ারম্যানের ব্যক্তিগত সচিবদের মনোনয়ন নিয়ে মুখ খুলেছেন রাজ্যসভায় কংগ্রেসের চিফ হুইপ জয়রাম রমেশ। তিনি বলেন, “এই ধরনের পদক্ষেপের কী যুক্তি রয়েছে বুঝতে পারছি না। রাজ্যসভার সব কমিটিকেই উপযুক্ত সদস্যরা রয়েছেন। ওইসব কমিটি রাজ্যসভার, চেয়ারম্যানের নয়।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…