খবর লাইভ : ওয়েস্ট ব্যাঙ্কে শরণার্থী শিবিরে ইজরায়েলি সেনার অভিযানে মৃত্যু হল ছ’জন প্যালেস্তাইনি নাগরিকের। আহত হয়েছেন অন্তত ২৬ জন প্যালেস্তাইনি। ইজরায়েলের সেনার দাবি, প্যালেস্তাইনিদের পাল্টা হামলায় তাদের বাহিনীর তিন জন সদস্য গুরুতর আহত হয়েছেন।
গত কয়েক সপ্তাহ ধরেই উত্তর ওয়েস্ট ব্যাঙ্কের নানা এলাকায় অভিযান চালাচ্ছে ইজরায়েলের সেনা। গত সপ্তাহে ‘জেনিন ব্রিগেড’ নামে এক প্যালেস্তাইনি জঙ্গি গোষ্ঠীর সদস্যের হাতে ওয়েস্ট ব্যাঙ্কের হাওয়ারায় ইজ়রায়েলের দুই নাগরিকের মৃত্যু হয়।
আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতির তদন্তে শান্তনুকে ফের কেন তলব ইডির ?
ইজরায়েল সরকার জানিয়েছে, গত কালের হামলার বদলা নিতে আজ সকালে তাদের ভূখণ্ড লক্ষ্য করে রকেট ছুড়েছিল হামাস বাহিনী। কিন্তু সেই রকেট ইজরায়েলের ভূখণ্ড ছুঁতে পারেনি।ঘটনায় হতাহতের খবর মেলেনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…