খবর লাইভ : অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করা শুরু করে দিয়েছে ইডি। আর সেই সূত্রেই এবার প্রকাশ্যে এলো বিস্ফোরক তথ্য। ইডি সূত্রে দাবি, প্রভাবশালী অনুব্রত মণ্ডল ৬ দিনে কিনেছিলেন প্রায় সাড়ে ৬ কোটি টাকার সম্পত্তি! ২০১৪-র ১০ নভেম্বর থেকে ২০১৪-র ১৭ নভেম্বরের মধ্যে কেনা হয়েছিল এই বিপুল পরিমান সম্পত্তি।
শুধু কি তাই? পরের পরিসংখ্যান বলছে, এই বিপুল সম্পত্তি কিনে তার বেশিরভাগেরই দাম মেটানো হয়েছিল নগদে। ওই সম্পত্তির মধ্যে বোলপুরের কালিকাপুর মৌজাতেই সিংহভাগ জমি রয়েছে। কিন্তু অনুব্রত মণ্ডলের কাছে কোথা থেকে এল সেই বিপুল পরিমাণ টাকা? তদন্তকারীরা জানতে পেরেছেন, ভোলে ব্যোম রাইস মিলকে সামনে রেখে ছবি মণ্ডলের নামে কেনা হয়েছিল এই বিপুল জমি। এরই পাশাপাশি, অনুব্রতর নিজের নামেও জমি রয়েছে। ২০১৬ সালে নিজের নামে দেড় কোটি টাকার সম্পত্তি কিনেছিলেন অনুব্রত। তবে এখানেও গলতি! তাতেও ২৩ লক্ষ টাকার সম্পত্তি দেখানো হয়েছে মাত্র ৮ লক্ষ টাকার।
জানা গিয়েছে, দুজন বাঙালি আধিকারিককে দিয়েই অনুব্রত মণ্ডলের গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালানো হচ্ছে। কারণ দিল্লির স্থানীয় আধিকারিকরা সেই ভাবে জিজ্ঞাসাবাদ করতে পারছেন না ভাষাগত সমস্যার কারণে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…