১২১ সম্পত্তির মালিক অনুব্রত মণ্ডল!

খবর লাইভ : গরুপাচার মামলায় ফের নয়া তথ্য। অনুব্রত মণ্ডল ও তাঁর স্ত্রী, কন্যা, আত্মীয় ও ঘনিষ্ঠদের নামে কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ । ইডি সূত্রে জানা গিয়েছে, এমন ১২১টি সম্পত্তি এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে। এর মধ্যে বীরভূমের বোলপুর, গয়েশপুর, নানুর, দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় রয়েছে কিছু ।

ইডি-র দাবি, অনুব্রতর নামে ২৪টি, তাঁর মেয়ে সুকন্যার নামে ২৬টি, স্ত্রী ছবির নামে ছ’টি, এ ছাড়াও, অনুব্রতর আত্মীয় শিবানী ঘোষের নামে ১২টি, কমলকান্তি ঘোষের নামে পাঁচটি, রাজা ঘোষের নামে ন’টি এবং পারমিতা ঘোষের নামে চারটি সম্পত্তির হদিশ মিলেছে। ইডি-র দাবি, অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের নামে ৩২টি, তাঁর স্ত্রী মহুয়ার নামে দু’টি এবং বিদ্যুতের মেয়ে অনুশ্রীর নামেও একটি সম্পত্তির হদিশ মিলেছে। গরুপাচারকাণ্ডের কালো টাকা সাদা করতেই বিপুল সম্পত্তি কেনা হয়েছে বলে মনে করছে ইডি।

শুধুমাত্র এখানে থেমে থাকেননি অনুব্রত, বাজারের দামের থেকে ডিড ভ্যালু কম দেখিয়ে জমি কেনাবেচা হয়েছে। যেমন, ২৩ লক্ষ টাকার সম্পত্তি দেখানো হয়েছে ৮ লক্ষ টাকায় কেনা। ২০১৩ থেকে ২২-এর মধ্যে অনুব্রত-সুকন্যার সংস্থা এএনএম অ্যাগ্রো কেমের নামে ৯ কোটি ৭১ লক্ষ ৪২ হাজার টাকার সম্পত্তি কেনা হলেও তার ডিড ভ্যালু দেখানো হয়েছে ৬ কোটি টাকা।

ইডি-র দাবি, এ ভাবে অনুব্রত বোলপুরের গয়েশপুর মৌজায় ৩০৪ শতক জমি নগদ ১ কোটি ৪১ লক্ষ টাকায় কিনে ধাপে ধাপে কোটি কোটি টাকায় বিক্রি করেছেন। গরুপাচারের কালো টাকা সাদা করতেই এভাবে সম্পত্তি বেচাকেনা হয়েছে বলে ইডি-র সন্দেহ।

শুধু তাই নয়, নগদেই প্রায় সাড়ে ৬ কোটির সম্পত্তি অনুব্রত কেনেন বলে দাবি ইডি-র। সূত্রের খবর, ২০১৪-র ১০ নভেম্বর থেকে ১৭ নভেম্বরের মধ্যে প্রচুর সম্পত্তি কেনা হয়েছিল। বোলপুরের কালিকাপুর মৌজায় কেনা হয়েছিল সমস্ত জমি। বেশিরভাগেরই দাম মেটানো হয়েছিল নগদে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago