খবর লাইভ : ভাবতে পারেন মুরগির মাংস ২৭৫ টাকা কেজি! পাঁঠার মাংস ৮০০ পেরিয়ে ৯০০ -র ঘরে! দোলের বাজারে এ ভাবেই আকাশ ছোঁয়া মাংসের দাম।
গত কয়েক মাস মাংসের দর সামান্য কম ছিল। ফলে সামান্য হলেও রেহাই পেয়েছিল মানুষ। মুরগির মাংসের দাম ছিল ২০০ টাকার কম-বেশি। কিন্তু সে সুখ বেশি দিন স্থায়ী হল না। আচমকাই তা বেড়ে গেল কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকা।
গত সপ্তাহ থেকেই ক্রমশ ঊর্ধ্বমুখী মাংসের দাম। কলকাতায় বাজারভেদে মুরগি বিকোচ্ছে ২৩০-২৪০ টাকা কেজিতে।দোলের জন্য দাম আরও কিছুটা বেড়েছে ।
ব্যবসায়ীরা জানাচ্ছেন, ফেব্রুয়ারি-মার্চ মাসে মুরগির উপর ভাইরাসের আক্রমণ হয়। ফলে ৩০-৪০ শতাংশ মুরগি মারা যায়। তারই প্রভাব পড়ে বাজারে। দাম বাড়ে এই সময়। তাছাড়া বিয়ের মরশুম তো রয়েছে। আর এখন দোল-হোলি। এ ছাড়াও বাংলায় উৎপাদিত মুরগির মাংস এখন পাড়ি দিচ্ছে অসম, বিহার, ঝাড়খণ্ড সহ পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে। সেখানেও উৎসবের ফলে চাহিদা বেড়েছে। সেই হিসাবে দামটা একটু চড়াই থাকবে কিছুদিন।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১৩৯-১৪৪ টাকা আর কাটা ২৩০-২৩৫ টাকা কেজি। বাঁকুড়া আর পুরুলিয়ায় গোটা চিকেনের দাম কেজিতে ১৩৮-১৪৪ টাকা।
হুগলি আর বর্ধমানে চিকেনের দাম গোটা ১৪০-১৪৬ টাকা আর কাটা ২৩৫-২৪০ টাকা কেজি। নদিয়ায় গোটা চিকেনের দাম কেজিতে ১৪২-১৪৮ টাকা আর কাটা মাংসের দাম ২৩০-২৩৫ টাকা কেজি।
ব্যবসায়ীদের মতে, সাম্প্রতিক সময়ে খাবারের দাম ব্যাপক বৃদ্ধি পেতেই যাবতীয় হিসাব বদলে গিয়েছে। আর তার উপর রয়েছে এই ভাইরাসের হানা। ফলে জোগানেও ঘাটতি রয়েছে। একই সঙ্গে মড়ার উপর খাড়ার ঘা জ্বালানির দামবৃদ্ধি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…