দেউলিয়া পাকিস্তানের ‘গৌরী সেন’ চিন !

খবর লাইভ : ১৯৭১ সালের পর থেকে সব থেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। চরম অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে দেশে। এই পরিস্থিতিতে বিদেশি ঋণ শোধে ব্যার্থ হওয়ার সম্ভাবনা প্রবল। পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট দেখে ইসলামাবাদের সবচেয়ে বড় ঋণ দানকারী চিন বলেছে যে তারা বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলায় তার “সব আবহাওয়ার বন্ধু”-এর নেওয়া পদক্ষেপগুলিকে সমর্থন করছে। চিন আসা করছে যে এই অর্থনৈতিক সমস্যা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে পাকিস্তান।

পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার জানিয়েছেন, ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের লোন দিতে রাজি হয়েছে চিন। এই ঋণ দিচ্ছে কমিউনিস্ট দেশটির সরকারি ‘চায়না ডেভেলপমেন্ট ব্যাংক’। নিজের টুইটার হ্যান্ডেলে দার লেখেন, “চিনের ব্যাংক আমাদের ৫০ কোটি মার্কিন ডলারের লোন দিতে রাজি হয়েছে। ঋণ নেওয়ার সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। চলতি সপ্তাহেই পাকিস্তান স্টেট ব্যাংকের হাত সেই টাকা চলে আসবে।”

উল্লেখ্য, দীর্ঘ আলোচনার শেষে কঠিন শর্তের বিনিময়ে আইএমএফের ঋণ নিতে বাধ্য হয়েছে পাকিস্তান। এতে কর ব্যবস্থার পরিবর্তন ঘটিয়েছে শাহবাজ শরিফের সরকার। ফলে আমজনতার উপর করের বোঝা বিপুল ভাবে বৃদ্ধি পেয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago