জামিন পেলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি

খবর লাইভ : অবশেষে জামিন পেলেন নওশাদ সিদ্দিকি। গ্রেফতারের ৪০ দিন পর জামিন পেলেন আইএসএফ বিধায়ক। দলের প্রতিষ্ঠা দিবসে ভাঙড়ে তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আইএসএফ নেতা-কর্মীরা, যার আঁচ এসে পড়ে কলকাতায়। ২১ জানুয়ারি ধর্মতলায় আইএসএফ-এর একটি কর্মসূচি ঘিরে ঝামেলা হয়।আইএসএফ কর্মী সমর্থকরা পুলিশের বিতণ্ডায় জড়িয়ে পড়ে।যার জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে ধর্মতলা চত্বর। গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি-সহ ৮৮ জনকে। নওশাদের মুক্তি চেয়ে পথে নেমেছিল আইএসএফ এবং বামদলগুলি।জামিনের আবেদন করে হাইকোর্টে যান নওশাদ সিদ্দিকি।

গত সপ্তাহে নওশাদ সিদ্দিকির গ্রেফতারি মামলায় হাইকোর্টের কড়া প্রশ্নের মুখে পড়ে রাজ্য । বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে, ‘একটা ঘটনায় ৮৮ জন গ্রেফতার? প্রতিরোধমূলক গ্রেফতারির ক্ষেত্রের এতদিন ধরে ৮৮ জন জেলে? এই ৮৮ জনের ভূমিকা প্রমাণ করার মতো ভিডিও রেকর্ডিং আছে তো?’ ওই একই দিনে আদালতে নৌশাদের আইনজীবীকে বিচারপতি প্রশ্ন করেন, ‘একজন নেতা বা বিধায়কের এই ধরনের ভূমিকা হয়? গণতন্ত্রের নামে এই ধরনের আচরণ করা যায়? প্রতিবাদের নামে এই ধরনের আচরণ করা যায় কি?
বিচারপতি বাগচী আরও বলেন, এটা একজন নেতার কাছ থেকে আশা করা যায় না। নেতাদের আরও সংযত হওয়া উচিত। নওশাদের আইনজীবী প্রশ্ন তোলেন, ‘কী কারণে ফের পুলিশি হেফাজতের প্রয়োজন? যা জিজ্ঞাসাবাদ করার, তা তো হয়েছে। তদন্তের জন্য প্রয়োজনে ভিডিও কনফারেন্স করুন। উনি বিধায়ক। রাজবন্দি করে রাখা হোক।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago