অ্যাডিনো নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, বার্তা মুখ্যমন্ত্রীর

খবর লাইভ : অ্যাডিনো নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাজ্য সরকার। বৃহস্পতিবার, নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যে ৬০০জন চিকিৎসক রয়েছেন। রোগীদের সাহায্যার্থে ২৪ঘণ্টার হেল্পলাইন চালু করা হয়েছে।

হেল্পলাইন নম্বর: ১৮০০৩১৩৪৪৪২২২

রাজ্যে অ্যাডিনো ভাইরাসের নিয়ে চিন্তার ভাঁজ চিকিৎসক মহলে। শ্বাসকষ্ট-জ্বরে শিশুমৃত্যু ঘটনাও বেড়েছে গত কয়েকদিনে। এদিন মুখ্যমন্ত্রী জানান, “দুটি শিশুর মৃত্যু হয়েছে অ্যাডিনো ভাইরাসে। তবে, একটি শিশুমৃত্যুও আমাদের কাছে দুঃখজনক। কিন্তু সিজনাল ভাইরাস কিছু হয়। এই সময় ঠান্ডা-গরম মিলিয়ে একটা থাকে।“ মমতার কথায়, কোমর্বিডিটির কারণে অনেক শিশু মৃত্যু হচ্ছে। বাচ্চা জন্মায় যখন, ওজন কম হলে, ওদের প্রতিরোধ ক্ষমতা থাকে না। রাজ্যে শিশুদের জন্য ২৫০০ বেড করা হয়েছে। এসএনসিইউ প্রায় ২৫০০ আছে। ৪-৫ হাজার এসএনএসইউ রয়েছে। সদ্যোজাত শিশুদের পিকু, নিকু অনেক আছে।

এরপরেই মুখ্যমন্ত্রীর বলেন ”প্যানিক করছেন অনেকে। মানুষ ভয় পাচ্ছেন। এতে প্রাইভেট হাসপাতালগুলো ব্যবসা করার সুযোগও পায়।” কোনোভাবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বাস্থ্যসচিব। মুখ্যসচিব বলেন, ”বিশেষ করে কম ওজনের শিশু বা প্রিম্য়াচওর বেবিদের ক্ষেত্রে অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রম হয়। তার মধ্য়ে দুর্ভাগ্যবশত কিছু শিশু মারা যায়। আমরা প্রথম থেকেই এটা মনিটর করছি”।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago